National

সামনে এল টাকায় সুভাষচন্দ্র বসুর ছবি ছাপার প্রস্তাব

টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ছাপার প্রস্তাব সামনে এল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছাপার প্রস্তাবও সামনে এসেছে।

ভারতীয় অর্থনীতির হাল ফেরাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রস্তাব দিয়েছেন টাকায় গান্ধীজির পাশে লক্ষ্মী গণেশের ছবি ছাপা হোক। নোটে যে অন্য ছবিও ছাপা যেতে পারে তা অরবিন্দের প্রস্তাবে যেন পালে হাওয়া পেয়েছে।

অরবিন্দের দাবির পরই এবার এক বিজেপি নেতা দাবি তুললেন টাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছাপা হোক। ২ বিজেপি বিধায়ক নীতেশ রাণে এবং রাম কদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছাড়াও ছত্রপতি শিবাজির ছবি এবং বীর সাভারকরের ছবি ছাপার প্রস্তাব দিয়েছেন।

এমনকি ফটোশপ করে ২০০ এবং ৫০০ টাকার নোটে এসব ছবি দিয়ে টাকা কেমন দেখতে হতে পারে তাও দেখানোর চেষ্টা করেছেন তাঁরা। যেখানে উল্লেখযোগ্যভাবে মহাত্মা গান্ধীর মুখ বেপাত্তা।

শুধু বিজেপি বলেই নয়, টাকায় কার ছবি ছাপা হবে তা নিয়ে পিছিয়ে নেই কংগ্রেস থেকে শিবসেনা সহ অন্যান্য দলগুলি। কেউ দাবি তুলেছে টাকায় গৌতম বুদ্ধের ছবি ছাপা হোক। কেউ প্রস্তাব করেছেন সুভাষচন্দ্র বসুর নাম।

এক শিবসেনা নেতা দলের প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ছবিও প্রস্তাব করেছেন। নাম উঠেছে বল্লভভাই প্যাটেলেরও। ভগবান রামের ছবি নোটে ছাপার প্রস্তাবও তালিকায় রয়েছে। এমনকি বিআর আম্বেদকরের নামও নানা জনের প্রস্তাবে উঠে এসেছে।

অরবিন্দ কেজরিওয়ালের দেখানো পথের হাত ধরে এখন বিভিন্ন দলের নেতারা তাঁদের পছন্দের ব্যক্তিত্বের নাম সামনে এনেই চলেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026