National

তাকে প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, নোটিস পেল ১২ বছরের কিশোর

প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ গুনতে হবে ১২ বছরের এক কিশোরকে। এমনই নোটিস পাঠিয়েছে একটি ট্রাইব্যুনাল। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে ছিল রামনবমী। ওইদিন মধ্যপ্রদেশের খরগোনে একটি গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটে। সেই ঘটনায় বেশ কিছু সম্পত্তি নষ্ট হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি আয়ত্তে আনে। কিন্তু সম্পত্তি নষ্ট রুখতে পারেনি।

সেই ঘটনার পর এক মহিলা দাবি করেন তাঁর বাড়ির যে ক্ষতি সেদিন হয়েছে তাতে এক কিশোরের হাত রয়েছে। পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। যে ১২ বছরের কিশোরের বিরুদ্ধে ওই সম্পত্তি নষ্ট করার অভিযোগ ওঠে তার বাবাও এই ঘটনায় যুক্ত ছিলেন বলে অভিযোগ সামনে আসে।

এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হয়। অবশেষে ওই ১২ বছরের কিশোরকে একটি নোটিস পাঠায় মধ্যপ্রদেশের একটি ট্রাইব্যুনাল। প্রিভেনশন অ্যান্ড রিকভারি অফ ড্যামেজেস অফ পাবলিক প্রপার্টি অ্যাক্ট-এর আওতায় ওই কিশোরকে নোটিস পাঠানো হয়।

নোটিসে সম্পত্তি নষ্টের ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ ৯০ হাজার টাকা ক্ষতিপূরণ জমা দিতে বলা হয়। প্রসঙ্গত এই প্রিভেনশন অ্যান্ড রিকভারি অফ ড্যামেজেস অফ পাবলিক প্রপার্টি অ্যাক্ট নামে আইনটি মধ্যপ্রদেশে গত বছরের ডিসেম্বর থেকে লাগু হয়েছে।

আর সেই আইনের হাত ধরে ১২ বছরের এক কিশোরের কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা চেয়ে নোটিস নিয়ে ইতিমধ্যেই আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এই জরিমানার নির্দেশ বাতিল করার জন্য আদালতে যায় ওই বালকের পরিবার। আদালত জানিয়ে দেয় এ বিষয়ে যদি কোনও বক্তব্য থাকে তাহলে তা ট্রাইব্যুনালে জানাতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026