National

স্টেশনের বাইরে অপেক্ষা নয়, সওয়ারি পেতে প্ল্যাটফর্মে চলে এল অটো

স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড তো প্রায় সর্বত্রই নজরে পড়ে। কিন্তু সে অটো স্টেশনে ঢুকে প্ল্যাটফর্মে পৌঁছে সওয়ারি খোঁজে না। কিন্তু সেটাই এবার হল।

অনেক রেলস্টেশনের বাইরে রিকশা বা অটো স্ট্যান্ড নজর কাড়ে। ট্রেন থেকে নেমে গন্তব্য পৌঁছতে অটোকে ভরসা করেন অনেকে। স্টেশনের বাইরে সওয়ারি পেতে অপেক্ষায় থাকে সারি বদ্ধ অটোও।

কিন্তু সওয়ারির টানে কোনও অটো চালককে অটো নিয়ে স্টেশনে ঢুকে একদম প্ল্যাটফর্মে পৌঁছে যেতে কেউ দেখেছেন কি! হয়তো দেখেননি। কারণ এমনটা করার কথা অটো চালকও ভাবেন না। কিন্তু এবার এক অটো চালক এমনটাই ভাবলেন।

তিনি স্টেশনের পিছনের দিকের পথ দিয়ে সোজা অটো চালিয়ে ঢুকে পড়েন স্টেশনে। তারপর অটো নিয়ে সটান চলে আসেন প্ল্যাটফর্মে। যেখানে যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষায় থাকেন। যেখানে এসে ট্রেন থামলে যাত্রীরা তাতে উঠে পড়েন।

সেখানেও অটো চলতে দেখে অনেক যাত্রীই হতবাক হয়ে যান। যদিও মুম্বইয়ের কুরলা স্টেশনে যখন ঘটনাটি ঘটে তখন রাত ১টা। ফলে তখন স্টেশনে ইতিউতি মানুষ থাকলেও ভিড় তেমন ছিলনা। ফলে অটোটি সহজে এসেও পড়ে প্ল্যাটফর্মে।

বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় রেল পুলিশ। অটোটিকে দাঁড় করিয়ে দেওয়া হয় প্ল্যাটফর্মেই। তারপর অটোটি ঠেলেই একরকম মুখ ঘুরিয়ে স্টেশনের বাইরের রাস্তার দিকে করে দেওয়া হয়। বার করে দেওয়া হয় প্ল্যাটফর্ম থেকে।

ওই অটো চালককে ৫০০ টাকা জরিমানাও করেছে রেল পুলিশ। তবে কেন তিনি এমন আজব কাণ্ড ঘটালেন তা এখনও পরিস্কার নয়। সেটা জানার জন্য তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের হয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026