ধুন্ধুমার চিত্র, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @ankitnbt
বাড়িতে স্বামীস্ত্রীর ঝগড়া হয়েছিল কয়েকদিন আগে। যাতে রাগ করে বাপের বাড়ি চলে যান স্ত্রী। এর মাঝেই এসে পড়ে করবা চৌথ ব্রত। তারজন্য কেনাকাটা করতে ওই মহিলা তাঁর মা ও কয়েকজন বান্ধবীকে নিয়ে হাজির হন বাজারে।
বিশাল মার্কেটে ঘুরে ঘুরে তাঁরা কেনাকাটা সারছিলেন। এমন সময় স্ত্রীর নজর পড়ে স্বামীর ওপর। দূরে যে পুরুষটি অন্য এক মহিলার সঙ্গে ঘুরছেন তিনি যে তাঁর স্বামী সে বিষয়ে সন্দেহ থাকেনা। এটাও বুঝতে অসুবিধা হয় না যে স্বামীর পাশে রয়েছেন স্বামীর প্রেমিকা। আর নিজেকে স্থির রাখতে পারেননি ওই মহিলা।
দিল্লির গাজিয়াবাদের বাজারে তখন যথেষ্ট ভিড়। তারমধ্যেই ওই মহিলা সটান এসে স্বামীর কলার চেপে ধরেন। এমন পরিস্থিতির জন্য কেউই প্রস্তুত ছিলেননা।
এদিকে ওই মহিলার পাশাপাশি মধ্যবয়সী স্বামীকে চড় মারতে শুরু করেন মহিলার সঙ্গে থাকা অন্যরাও। এভাবে তাঁর প্রেমিককে মার খেতে দেখে এগিয়ে আসেন স্বামীর প্রেমিকা। তিনি ওই ব্যক্তিকে মার খাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করেন।
তাতে অবশ্য ফল হয় উল্টো। প্রেমিককে পিছন থেকে জড়িয়ে ধরে মার খাওয়া থেকে আটকাতে গিয়ে তিনিও চড়থাপ্পড় খেতে থাকেন। এদিকে রাস্তার ওপর এই কাণ্ডে ভিড় জমে যায়।
পরে আশপাশের লোকজই তাঁদের নিরস্ত করেন। ঘটনাটি সোশ্যাল সাইটে হুহু করে ছড়িয়ে পড়ে। পুরো ঘটনায় বলিউডি সিনেমার ছোঁয়া পাচ্ছেন অনেকে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…