National

প্রসাদই ছিল খাবার, চলে গেল দেশের একমাত্র নিরামিষাশী কুমির

মন্দিরের বিশাল চত্বরে যখন সে ঘুরে বেড়াত তখন কারও ভয় পাওয়ার কারণ থাকত না। কারণ সে কারও ক্ষতি করত না। ভোজনে ছিল নিরামিষাশী।

বিশাল মন্দিরটা যেন ফাঁকা হয়ে গেল। মন্দিরের চত্বরে যখন বাবিয়া ঘুরে বেড়াত তখন কেউ ভয় পেতেন না। বরং তাকে সামনে থেকে দেখার সুযোগ পেতেন। মন্দিরের বিগ্রহ দর্শনের পাশাপাশি তাকেও চোখের দেখা দেখে যেতেন ভক্তরা। মনে করতেন ৭৫ বছর বয়স্ক ওই কুমিরের দেখা পাওয়াও সৌভাগ্যের।

সব সময় যে বাবিয়া মন্দির চত্বরেই ঘুরত তাও নয়। মন্দির লাগোয়া একটি বিশাল দিঘির জলেও সময় কাটাত সে। ৭৫ বছরের বাবিয়া ৭০ বছরের ওপর ওই মন্দিরেই কাটিয়ে দিয়েছে।

সেই বাবিয়ার দেহ ভেসে উঠল ওই দিঘিতে। তার দেহ উদ্ধার করে তাকে সম্মান জানানো হয়। কারণ তাকে কেউ সাধারণ কুমির হিসাবে দেখতেন না।

তাকে দেখা হত ঈশ্বরের প্রেরিত দূত হিসাবে। যার দায়িত্ব নাকি ছিল মন্দিরের বিগ্রহকে পাহারা দেওয়া। আর তাই বাবিয়াকে ঘুরতে দেখা যেত মন্দির প্রাঙ্গণে। এটাই সকলের বিশ্বাস।

সেই বাবিয়ার মৃত্যু শোক এখনও অনেকেই কাটিয়ে উঠতে পারেননি। মুখে মুখে ঘোরে যে বাবিয়া আমিষ ছুঁতো না। যদিও কুমির আদ্যোপান্ত একটি মাংসাশী প্রাণি। কিন্তু বাবিয়া নাকি ছিল একদম আলাদা।

সে মন্দিরের প্রসাদেই সন্তুষ্ট থাকত। মন্দিরের ভাত ও গুড়ের নাড়ু খেয়ে সে কাটিয়ে দিত। কেরালার শ্রী অনন্ত পদ্মনাভ স্বামী মন্দির এখন সেই বাবিয়াহীন।

তবে মন্দিরের বয়স্ক সেবায়েতরা মনে করেন বাবিয়া চলে যেতে পারে তবে তার জায়গায় অন্য আর এক কুমির অবশ্যই মন্দিরে এভাবেই হাজির হবে। কারণ এ মন্দিরে কোনও কুমির পাহারায় থাকবেই।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026