National

টিউবওয়েলে পাম্প করলে মাটির তলা থেকে উঠে আসছে মদ

টিউবওয়েলে পাম্প করলে মাটির তলার ঠান্ডা জল পাওয়া যায়। কিন্তু এমন একটি টিউবওয়েলের সন্ধান মিলেছে যাতে পাম্প করলে জল নয়, উঠে আসে মদ।

ক্লান্ত হয়ে অনেকে রাস্তার ধারের টিউবওয়েলে পাম্প করে ঠান্ডা মাটির তলার জল পান করেন, মুখে চোখে দিয়ে ক্লান্তি দূর করেন। কিন্তু দেশে এমন এক টিউবওয়েল রয়েছে যাতে পাম্প করলে মাটির তলা থেকে উঠে আসছে মদ।

ফলে কেউ যদি ভুল করে ওই টিউবওয়েল থেকে জল পানের চেষ্টা করেন বা বোতলে ভরে নিয়ে যান তাহলে তিনি সকলের সামনে বিব্রত হতে পারেন।

এমনই এক টিউবওয়েলের সন্ধান মিলল মধ্যপ্রদেশের গুনা জেলার ভানপুরা গ্রামে। এখানে সবুজ প্রান্তরের মাঝে একটি টিউবওয়েলের খোঁজ মিলল যেখানে পাম্প করলেই বেরিয়ে আসছে মদ।

পুলিশ টিউবওয়েলটি পাম্প করে মদ পাওয়ার পর মাটি খোঁড়া শুরু করে। আর তাতেই রহস্য উন্মোচিত হয়। মাটির তলায় সারি দিয়ে ৮টির মত ড্রাম উদ্ধার হয়। যাতে ভরা ছিল দিশি মদ।

সেগুলি মাটি ও খড়বিচালি দিয়ে ঢাকা ছিল। উপরে ছিল একটি টিউবওয়েল। টিউবওয়েলের নিচের অংশ পাইপ দিয়ে ড্রামের সঙ্গে যুক্ত। তাই মাটির ওপর পাম্প করলেই মাটির তলায় থাকা ড্রাম থেকে মদ পাইপ বেয়ে উপরে উঠে আসছিল।

বেআইনি এই মদ বিক্রির কারবার সম্বন্ধে পুলিশ জেনে গেলেও এখনও এই মদ বিক্রির সঙ্গে যুক্ত কারা তার স্পষ্ট হদিশ পায়নি পুলিশ। তদন্ত শুরু হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বেশ কয়েকজনের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026