ধর্মাচরণ, প্রতীকী ছবি
স্বামী ও সংসারের মঙ্গলকামনা করে বিবাহিতা মহিলারা নানা ব্রত পালন করে থাকেন। তেমনই একটি ব্রত করবা চৌথ। যা দেশের বিভিন্ন অংশে ধুমধাম করে পালিত হয়। বৃহস্পতিবার সেই করবা চৌথ পালিত হচ্ছে দেশজুড়ে।
এই অনুষ্ঠানের উপাচার পালনের জন্য যা আবশ্যিক তা হল থালা, বাটি, গ্লাসের মত কিছু বাসন। করবা চৌথ উপলক্ষে তেমনই নজরকাড়া দারুণ সব ডিজাইনের বাসনের সেট একটি দোকানে সাজানো ছিল।
সেখানেই অন্য জিনিসপত্র কিনতে হাজির হয় পেশায় এক মুদিখানার মালিক। সে দোকানে সাজানো সেইসব থালাবাটির সেট দেখে কার্যত চোখ সরাতে পারেনি। এতটাই ভাল লেগে যায় তার।
কোনও জিনিস দোকানে দেখে ভাল লাগতেই পারে। মানুষ তা সামর্থ্যের মধ্যে হলে কিনেও নেন। কিন্তু এই মুদির দোকানের মালিক মন মুগ্ধ হওয়ার পাশাপাশি ফন্দিও এঁটে ফেলে। ২০টি সেট সে নেবে বলে বাছাই করে। তারপর তা একটি পার্কিং লটে নিয়ে গিয়ে রাখে।
টাকা তো দিয়ে যাবে। তাই থালাবাসনের দোকানের মালিক এটা নিয়ে ভাবেননি। কিন্তু পরে তিনি বুঝতে পারেন ধোঁকা দিয়ে থালাবাটি নিয়ে পালিয়েছে ওই মুদির দোকানের মালিক।
পুলিশে খবর যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এক বাইক আরোহীকে চিহ্নিত করে। তারপর তাকে ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতারও করে।
ওই মুদির দোকানের মালিক গ্রেফতার হওয়ার পর স্বীকার করেছে যে থালাবাটিগুলি এতটাই সুন্দর ছিল যে সে লোভ সামলাতে পারেনি। ঘটনাটি ঘটেছে দিল্লিতে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…