নবরাত্রিতে গরবা নাচ, প্রতীকী ছবি
উৎসবের আনন্দে গা ভাসিয়ে যাতে কোনও মহিলা বেচাল আচরণ না করেন সেদিকে এবার নজর রাখার দায়িত্ব পড়ল মহিলাদেরই ওপর। এতদিন শি পুলিশবাহিনী তৈরি করা হয়েছিল ইভটিজার ধরার জন্য। এবার সেই শি পুলিশকেই উৎসবে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
শি পুলিশের আধিকারিক থেকে কর্মীরা বিভিন্ন জায়গায় যেখানে উৎসবের আমেজে জমায়েত হয়েছে সেখানে হাজির থাকবেন। কড়া নজর রাখবেন সেখানে উপস্থিত মহিলাদের দিকে।
আর যদি দেখা যায় তাঁরা কোনও তথাকথিত অনৈতিক কাজ করছেন তাহলে তাঁদের নীতি শিক্ষাও দেবেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন শি পুলিশকর্মীরা।
গুজরাটের ভদোদরার পুলিশ কমিশনার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই শহরে ইভটিজিং নিয়ন্ত্রণে রাখতে তৈরি করা হয়েছিল মহিলাদের নিয়ে শি পুলিশ।
সেই মহিলা পুলিশদের বাহিনী শি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে নবরাত্রির উৎসবের মুহুর্তে মহিলাদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। কোনও মহিলাকে অন্যায্য কিছু করতে দেখলেই তাঁরা ব্যবস্থা নেবেন। মহিলাদের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণে মহিলাদের কাজে লাগানোর উদ্যোগে সায় দিয়েছেন কমিশনার।
নবরাত্রির অনুষ্ঠানে এক মহিলার ই-সিগারেট খাওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন ডাণ্ডিয়া নাচের অনুষ্ঠানে কাউকে সিগারেট খেতে দেখলে সুরক্ষাকর্মীরা যেন তাঁকে বার করে দেন। ফলে এবার ভদোদরার মহিলাদের উৎসবের আনন্দে কোনও পদক্ষেপ করতে গেলে মনে রাখতে হবে শি পুলিশ কিন্তু তাঁদের দেখছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…