National

তোয়ালে জড়ানো এক মহিলাকে জড়িয়ে ধরার ছবি, দলের মধ্যেই চাপে নেতা

এক মহিলার শরীর ঢাকা আছে তোয়ালেতে। সেই তোয়ালে জড়ানো অবস্থায় তাঁকে জড়িয়ে ধরেছেন এক নেতা। যা কার্যতই দলকে প্রবল অস্বস্তিতে ফেলে দিয়েছে।

শরীর ঢাকা রয়েছে কেবল একটি তোয়ালেতে। এই অবস্থায় থাকা এক মহিলাকে জড়িয়ে ধরেছেন এক ব্যক্তি। তিনি আর কেউ নন একজন দাপুটে রাজনৈতিক নেতা। এই ছবি সামনে এসে পড়ার পর তা নিয়ে হইচই যে শুরু হয়েছে তা নয়, দলও অস্বস্তিতে পড়ে গেছে।

গুজরাটের সুরাটের দাপুটে বিজেপি নেতা অজিত প্যাটেল। এই ছবি সামনে আসার পর তিনি কার্যতই মুষড়ে পড়েছেন। তাঁর দাবি এটা তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করার চক্রান্ত।

এদিকে বিজেপির এক নেতা এভাবে তোয়ালে পরে থাকা এক মহিলাকে জড়িয়ে ধরেছেন এমন ছবি প্রকাশ্যে আসার পর প্রবল অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্বও।

দলের এক সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ওই মহিলা প্রতিবেশির সঙ্গে অজিত প্যাটেলের বছর ২-৩ ধরেই সম্পর্ক রয়েছে। কেউ স্টিং অপারেশন করে হয়তো তাঁদের ঘনিষ্ঠ মুহুর্তের ছবি তুলে নিয়েছেন। তারপর তা ছড়িয়ে দিয়েছেন। যাতে অজিত প্যাটেলের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়।

এর পিছনে বাইরের কারও হাত নেই বলেই মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে দলের অভ্যন্তরেই এমন কেউ রয়েছেন যিনি এই স্টিং অপারেশনটি করেছেন।

বিজেপি কি অজিত প্যাটেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করবে? কারণ ছবিটি অজিত প্যাটেলের সঙ্গে সঙ্গে দলের ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে।

যদিও এখনই দল কোনও ব্যবস্থার পথে যাচ্ছেনা। পুরো বিষয়টি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে গুজরাট বিজেপির শীর্ষ নেতৃত্ব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026