National

পুজোয় নাচতে নাচতে মৃত যুবক, শুনে মৃত বাবা

এমন এক ঘটনা কখনওই কাম্য নয়। তায় আবার উৎসবের মধ্যগগনে। পুজোর আনন্দে নাচতে নাচতে এক যুবকের মৃত্যু তাঁর পিতার মৃত্যুরও কারণ হল।

পুজোর মধ্যে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। ছেলের মৃত্যুর শোক সহ্য করতে পারলেননা বাবা। উৎসবের আনন্দ মুছে গেল। এখন কেবলই শোকস্তব্ধতা। পুলিশ ২টি মৃত্যুরই কারণ খতিয়ে দেখছে।

পশ্চিমবঙ্গে দুর্গা প্রতিমার পুজো হয়। দেশের অন্যত্র হয় দুর্গার ৯ রূপের পুজো। যাকে নবরাত্রি হিসাবে মানুষ জানেন। এই নবরাত্রির সঙ্গে জড়িয়ে আছে এক পুরাতনি সংস্কৃতি। একটি বিশেষ ধরনের নাচের সংস্কৃতি।

বাংলায় যেমন দুর্গাপুজোয় ধুনচি নাচ প্রসিদ্ধ, তেমনই নবরাত্রিতে ভারতজুড়ে প্রসিদ্ধ ডাণ্ডিয়া নৃত্য। সেই ডাণ্ডিয়া নাচের অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন ৩৫ বছরের এক ব্যক্তি।

মহারাষ্ট্রের ভরার শহরের একটি আবাসনে নবরাত্রি উপলক্ষে আয়োজিত ডাণ্ডিয়া নাচের অনুষ্ঠানে অংশ নেন মণীশ নারাপজি নামে ওই যুবক। নাচতে নাচতে আচমকা তিনি লুটিয়ে পড়েন।

থেমে যায় উৎসবের আনন্দ। ডাণ্ডিয়া থামিয়ে সকলে ব্যস্ত হয়ে পড়েন মণীশকে সুস্থ করে তুলতে। মণীশের বাবা ছেলেকে নিয়ে ছোটেন হাসপাতালে।

হাসপাতালে মণীশকে মৃত বলে ঘোষণা করা হয়। মণীশের মৃত্যুর খবর চিকিৎসকদের মুখে শোনার পর পুত্রশোক সহ্য করতে পারেননি ৬৬ বছরের নারাপজি সোনিগ্রা। তিনি হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালেই লুটিয়ে পড়ে মৃত্যু হয় তাঁর।

ছেলের মৃত্যুশোক সহ্য করতে না পেরে বাবারও মৃত্যুর ঘটনা গোটা উৎসবের মেজাজটাই স্তব্ধ করে দেয়। তাঁদের পরিচিত থেকে ওই ডাণ্ডিয়ায় অংশ নেওয়া মানুষজন শোকস্তব্ধ হয়ে যান।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026