National

সরকারি অফিসে ফোন এলে হ্যালো বলা নিষিদ্ধ, বলতে হবে বন্দেমাতরম

বিভিন্ন সরকারি অফিসে ফোন তো অনেক আসে। নানা কারণে ফোন করেন মানুষজন। ফোন তুলে সরকারি কর্মীদের বলতে হবে বন্দেমাতরম। এক রাজ্যে জারি নির্দেশ।

প্রস্তাবটা এসেছিল মধ্যে অগাস্টে। তবে সরকার তা মানতে প্রথমে নারাজ ছিল। পরে অবশ্য মেনে নিল সরকার। গোটা রাজ্যে শনিবার অনেক রাতে বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দিনে আর সরকারি দফতরে ফোন এলে হ্যালো বলা যাবেনা। বলতে হবে বন্দেমাতরম।

সরকারি নানা দফতরে রাজ্যের সাধারণ মানুষ ফোন করেই থাকেন। নানা প্রয়োজনে তাঁদের ফোন করতে হয়। সেখানে ফোন তুলে সরকারি আধিকারিক থেকে কর্মী কেউই আর হ্যালো বলতে পারবেননা।

মহারাষ্ট্র সরকার মনে করছে এই হ্যালো শব্দের কোনও মানে নেই। বন্দেমাতরম বলা হলে তা সাধারণ মানুষের মধ্যেও জাতীয়তা বোধ জাগ্রত করতে সাহায্য করবে।

স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করাকে সামনে রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারি দফতর বলেই নয়, সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ কার্যালয় পর্যন্ত সর্বত্রই এই নিয়ম কার্যকর করা হয়েছে।

গত অগাস্টে মহারাষ্ট্রের বনমন্ত্রী এই প্রস্তাব দেন। তখন তাঁর প্রস্তাব আমল না পেলেও পয়লা অক্টোবর প্রস্তাবটি বিজ্ঞপ্তি আকারে জারি করে সরকারি নিয়মের তকমা দেওয়া হল।

আগামী দিনে সরকারি বিভিন্ন প্রকল্পের অনুষ্ঠানেও এই একই নিয়ম চালু করা হবে বলে ভাবনা চিন্তা করছে মহারাষ্ট্র সরকার। সেখানে বন্দেমাতরম শব্দ দিয়ে যে কোনও কথা বা আলোচনা শুরুর বিষয়টি এখনই নিয়ম না হলেও তা হতেও পারে।

অন্যদিকে মহারাষ্ট্র সরকারের এই ভাবনা আগামী দিনে অন্য অনেক রাজ্য সরকারকে নতুন পথ দেখাল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026