National

কেবল একটা বটগাছ নয়, মাটিতে লুটিয়ে পড়ল ৩০০ বছরের ইতিহাস

এ বটগাছকে কেবল একটি বটগাছ বলে ব্যাখ্যা করলে তার ইতিহাসকে খাটো করা হয়। সেই ৩০০ বছরের ইতিহাস লুটিয়ে পড়ল মাটিতে।

৩০০ বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এই বৃদ্ধ বটগাছ। আরও হয়তো বহুকাল এভাবেই তার কাণ্ডের চেহারা নেওয়া ঝুরি নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারত। কিন্তু একটা ঝড় আর বৃষ্টি সব শেষ করে দিল।

এ বটগাছ গান্ধী বটবৃক্ষ নামেই পরিচিত। কেন একটা বটগাছের সঙ্গে জড়িয়ে গেল গান্ধীর নাম? কারণ রয়েছে। স্থানীয়রা জানান, পরাধীন ভারতে গান্ধীবাদী মানুষরা এই বটবৃক্ষের তলায় জড়ো হয়েই বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করতেন। ইংরেজদের ভারত থেকে তাড়ানোর পরিকল্পনা করতেন।

আবার এই বটবৃক্ষেই অনেক স্বাধীনতা সংগ্রামীকে ইংরেজ পুলিশ বেঁধে রাখত। গাছে বেঁধে চলত তাঁদের ওপর অকথ্য অত্যাচার। এমনকি স্থানীয়দের দাবি, এই গাছেই সকলের সামনে বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসিতেও ঝুলিয়েছে ইংরেজরা।

উত্তরপ্রদেশের ইটাওয়া-র এই ৩০০ বছরের পুরনো বটবৃক্ষ এসব কিছুর সাক্ষী। এই গাছ স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই গান্ধী বটবৃক্ষ নামে পরিচিত।

সেই ঐতিহাসিক গাছটি গত সেপ্টেম্বরে ঝড়বৃষ্টিতে পড়ে যাওয়ার পর এবার সেই একই জায়গায় ফের মাথা তুলে দাঁড়াল অন্য একটি বটগাছের চারা।

২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে ভেঙে পড়া গান্ধী বটবৃক্ষের জায়গায় একটি বটগাছের চারা রোপণ করা হল। ইতিহাসকে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ প্রশংসা পেয়েছে। সেইসঙ্গে সবুজায়নের পথেও একধাপ এগোনো গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026