National

এবার তো কন্ডোমও চাইবে, স্কুলের ছাত্রীকে জবাব আধিকারিকের

এরপর তো পরিবার পরিকল্পনার প্রয়োজনীয় জিনিস, কন্ডোমও চাইবে। এক স্কুল ছাত্রীর সহজ প্রশ্নের উত্তরে আইএএস আধিকারিকের উত্তর রীতিমত ঝড় তুলে দিল।

মেয়েদের ক্ষমতায়ন নিয়ে একটি কর্মশালা চলছিল। সেখানে নবম ও দশম শ্রেণির ছাত্রীরা উপস্থিত ছিল। তাদের সঙ্গে কথোপকথন চলছিল হরজোত কউর ভামরা নামে এক আইএএস আধিকারিকের। সেখানেই এক ছাত্রী প্রশ্ন করে সরকার কি তাদের ২০ থেকে ৩০ টাকার মধ্যে স্যানিটারি প্যাডের প্যাকেট প্রদান করতে পারে না?

এই প্রশ্ন শুনে আচমকাই কড়া জবাবের রাস্তায় হাঁটেন বিহারের মহিলা ও শিশু কল্যাণ কর্পোরেশনের প্রধান হরজোত কউর ভামরা। তিনি ক্ষুব্ধ স্বরে বলেন, এরপর তো তোমরা জিনস দিতে বলবে। তারপর বলবে সুন্দর জুতো দিক সরকার। এমনকি তারপরে দেখা যাবে পরিবার পরিকল্পনার জিনিসপত্রও চাইবে। কন্ডোমও চাইবে সরকারের কাছে।

একজন আইএএস আধিকারিকের থেকে এমন উত্তর পেয়ে কিছুটা হতবাক হয়ে যায় ছাত্রীরা। তারা পাল্টা প্রশ্ন করে সাধারণ মানুষই তো ভোট দিয়ে সরকার গঠন করে। এতে আরও চটে গিয়ে উত্তর আসে সেক্ষেত্রে ভোট দেবেনা। পাকিস্তানি হয়ে যাও।

তোমরা কি সরকারকে টাকা আর পরিষেবার জন্য ভোট দাও? সরকারের কাছ থেকে সবসময় চাও কেন? এটা ভুল। যা দরকার নিজে বন্দোবস্ত করে নাও।

হরজোত কউর ভামরা-র এমনসব উত্তর নিয়ে রীতিমত হইচই শুরু হয়েছে। অনেকের প্রশ্ন স্কুলের ছাত্রীদের সাধারণ প্রশ্নের উত্তর কি এতটা কড়া হাওয়ার দরকার ছিল? বিষয়টি নিয়ে নানা মহলে চাপানউতোরও শুরু হয়েছে।

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026