National

নিজের ইচ্ছায় সমাধিস্থ এক যুবককে মাটির তলা থেকে তুলে আনল পুলিশ

মাটির তলায় ৬ ফুট গর্ত খোঁড়া। তার মধ্যে সমাধিস্থ এক যুবককে তুলে আনল পুলিশ। যুবককে জিজ্ঞেস করায় বেরিয়ে এল আসল কথা।

কয়েকটি পলিথিনের প্যাকেটের টুকরো মাটির কোণা থেকে উঁকি দিচ্ছিল। সেগুলিকে টেনে সরিয়ে দেওয়ার পর মাটিও সরানো শুরু করেন পুলিশ আধিকারিকরা। লেপে দেওয়া মাটি সরাতেই দেখা যায় সারি সারি কাঁচা বাঁশের টুকরো সারি দিয়ে রেখে একটি চাতাল মত বানানো হয়েছে। যা দিয়ে একটি গুছিয়ে চৌকো করে কাটা গর্তকে ঢাকা হয়েছে।

বাঁশগুলি এক এক করে সরাতেই দেখা গেল একটি ৬ ফুটের চৌকো গর্ত খোঁড়া হয়েছে। যার মধ্যে বসে আছেন এক যুবক।

পুলিশের ডাকে না বার হওয়ায় এক পুলিশ আধিকারিক নিজেই নেমে পড়েন গর্তের মধ্যে। তারপর কার্যত টেনে ওপরে তোলেন ওই যুবককে।

যুবকের নাম শুভম গোস্বামী। তাঁর দাবি, তিনি নিজের ইচ্ছায় সমাধিস্থ হয়েছিলেন। পুলিশ তাঁকে এবং ওই গর্তের আশপাশে পুজোপাঠ করা ৩ পুরোহিতকে গ্রেফতার করে। পরে শুভমকে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে সত্যিটা।

মুন্নালাল ও শিবকেশ নামে ২ পুরোহিত শুভম ও তাঁর বাবাকে বোঝাতে সক্ষম হয় যে নবরাত্রি শুরুর আগের ১টা দিন যদি শুভম সমাধিস্থ থাকেন তবে তিনি দিব্যজ্ঞান লাভ করবেন।

শুভম সমাধিস্থ হবেন। আর ওপরে পুজোপাঠ করবে পুরোহিতরা। এভাবে ১ দিন পর তাঁর দিব্যজ্ঞান লাভ হবে। এই কাজে মোটা টাকা খরচের কথাও জানায় তারা।

শুভম ও তাঁর বাবা এতে রাজি হয়ে যান। পুলিশ বুঝতে পারে নবরাত্রির আগে বেশ কিছু টাকা পকেটস্থ করার জন্য পুরোহিতরা শুভমকে ভুল বোঝাতে সক্ষম হয়। যাতে শুভমের প্রাণহানির সম্ভাবনা যথেষ্ট ছিল।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওতে। গ্রামবাসীরা সঠিক সময়ে পুলিশকে খবর না দিলে শুভমের প্রাণহানিও হতে পারত বলে মনে করছে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026