সি কিউকাম্বার, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
দক্ষিণ ভারত লাগোয়া সমুদ্র সহ লাক্ষাদ্বীপের আশপাশ। জলের তলায় ছড়িয়ে আছে সামুদ্রিক শসার সংসার। সব সামুদ্রিক শসা যে একই রকম দেখতে হয় এমনটাও নয়। তবে শসা বলা হলেও এটা কিন্তু কোনও ফল নয়। কোনও গাছেও হয়না।
এগুলি আসলে এক ধরণের প্রাণি। যা ভারতে শিকার করাই নিষিদ্ধ। সোজা পথে তা শিকার করা সম্ভব না হওয়ায় এখন শুরু হয়েছে চোরাশিকার।
জলের তলা থেকে দেদার চুরি হয়ে যাচ্ছে এই সামুদ্রিক শসা বা সি কিউকাম্বার। চিনের অন্যতম উপাদেয় পদ হল এই সি কিউকাম্বার।
চিনের মানুষের রসনা তৃপ্তি ও সেখান থেকে এই সামুদ্রিক প্রাণির বিপুল চাহিদা সামাল দিতে চলছে চুটিয়ে চোরাশিকার। যাতে লাগাম দেওয়াও মুশকিল হচ্ছে। অথচ এটি ভারতের একটি সংরক্ষিত প্রাণি।
মাঝেমধ্যেই ধরা পড়ে এই চোরাশিকারিরা। যারা সমুদ্রের তলায় নেমে লুকিয়ে তুলে আনে সি কিউকাম্বার। হালেই একবার ৫০০ কেজি ও একবার ১ হাজার কেজি সি কিউকাম্বার ধরা পড়েছে। কিন্তু তারপরেও দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকা এবং শ্রীলঙ্কায় চুটিয়ে চলে সি কিউকাম্বারের নিধন।
যদিও ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটা ফারাক আছে। ভারতে যেমন সি কিউকাম্বার তোলা নিষিদ্ধ, শ্রীলঙ্কায় তেমন নয়। শ্রীলঙ্কায় সরকারের কাছ থেকে বিশেষ লাইসেন্স নিয়ে শ্রীলঙ্কার সমুদ্র জলভাগের অংশে সি কিউকাম্বার ধরা যায়। কিন্তু সেখানেও লাইসেন্সের তোয়াক্কা না করেই চোরাশিকারিরা সমুদ্রের তলা থেকে তুলে নিয়ে যাচ্ছে সি কিউকাম্বার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…