National

রাস্তা ভর্তি ছোট ছোট পুকুর, টাল সামলে সন্তর্পণে হাঁটলেন বিয়ের কনে

যে কোনও সময় উল্টে যেতেন তিনি। পড়তেন কাদাজলে ভরা রাস্তার ওপর। যেখান দিয়ে গাড়িও যেতে পারছিলনা। কেন বিয়ের সাজে এমনটা করলেন তাও পরিস্কার হল।

রাস্তা বটে। কিন্তু তাকে রাস্তা না বলাই ভাল। রাস্তার মাঝে ছোটবড় নানা আকারের পুকুর। সেখানে কাদাজল ভর্তি। টইটম্বুর হয়ে আছে সেসব খন্দ। সেখানে মানুষের পা পড়লে আর নিস্তার নেই। গাড়িও অতি ধীর গতিতে উল্টে যাওয়া বাঁচিয়ে যাতায়াত করছে।

একে এই প্রাণান্তকর রাস্তার হাল। তার মধ্যে সকলকে অবাক করে সেই রাস্তা ধরে হাঁটতে শুরু করলেন কনে। বিয়ের সাজে সেজে থাকা কনেকে বাড়ির মধ্যেও ধরে নিয়ে যান বাড়ির লোকজন। আর এখানে তো তিনি একাই চলেছেন ভাঙাচোরা কাদাজল পূর্ণ খানাখন্দের ধার দিয়ে।

টাল সামলে হাঁটছেন ওই তরুণী। গায়ে ভর্তি গয়না। পরনে বিয়ের লাল শাড়ি। তাও বিয়ের কনের মত করে পরানো। সাজও বিয়ের কনের। তাঁর বিয়ের আগে তিনি এভাবেই এমন একটা ভয়ংকর রাস্তা ধরে হাঁটলেন। আর তার ছবি তুললেন বিয়ের ফটোগ্রাফার।

গাড়ি বা অন্য কোনও যানবাহনে এই বিপদসংকুল রাস্তা এড়িয়েই তো যেতে পারতেন তিনি। এভাবে রাস্তায় কনে কেন? এর পিছনে রয়েছে আরও বড় উদ্দেশ্য।

ওই তরুণী বিয়ের মুহুর্তেও সামাজিক কর্তব্য পালন করলেন। প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কী অমানুষিক পরিস্থিতির মধ্যে বাস করছেন ওই রাস্তার ধারের মানুষজন। কীভাবে ওই ঝুঁকির রাস্তা ধরে যাতায়াত করছে গাড়ি।

বিয়ের সাজে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর কার্যত নেটিজেনদের কটাক্ষ আছড়ে পড়েছে। যা প্রশাসনের জন্য সুখের হতে পারেনা। ওই তরুণীর উদ্যোগের তারিফ করেছেন সকলেই। ঘটনাটি ঘটেছে কেরালায়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026