National

গর্ভপাত করাতে গিয়ে মৃত ২১ বছরের ইঞ্জিনিয়ারিং ছাত্রী

প্রেমের সম্পর্ক এগিয়েছিল অনেক দূর। শারীরিক সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার ফল হিসাবে ২১ বছরের তরুণী হয়ে পড়েন সন্তানসম্ভবা। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী হরিকা শুরুর দিকে বুঝতেও পারেননি সন্তানের উপস্থিতি। যখন বুঝলেন তখন প্রেমিক এস মধুর সঙ্গে কথাবার্তা বলে সিদ্ধান্ত নেন আপাত অযাচিত এই সন্তান তাঁরা নষ্ট করে দেবেন। গর্ভপাত করাতে হাজির হন অনুষা নার্সিং হোমে। সেখানকার সুপার গিরিজা রানি ২০ হাজার টাকার বিনিময়ে হরিকার গর্ভপাত করাতে রাজিও হয়ে যান।

যদিও ততদিনে হরিকার জঠরের ভ্রূণ ২০ সপ্তাহ অতিক্রম করে ফেলেছে। আর নিয়ম অনুযায়ী আদালতের নির্দেশ ভিন্ন ২০ সপ্তাহের বেশি বয়সের ভ্রূণ নষ্ট করা যায়না। তবু অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হয় ২১ বছরের হরিকাকে। গর্ভপাতের প্রক্রিয়াও চালু হয়। কিন্তু একসময়ে প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকে হরিকার। কিছুতেই সেই রক্ত বন্ধ করতে না পেরে অগত্যা রোগীকে অন্য একটি হাসপাতালে নিয়ে যেতে বলে অনুষা নার্সিং হোম কর্তৃপক্ষ। সেখানে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে প্রচুর রক্তক্ষরণের জেরে মৃত্যু হয়েছে হরিকার।

এই ঘটনার পর অনুষা নার্সিং হোমে বিক্ষোভ দেখান হরিকার পরিবারের লোকজন। পুলিশ গিরিজা রানি ও হরিকার প্রেমিক এস মধুকে আটক করেছে।

News Desk

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026