National

শিক্ষকের বকা খেয়ে ক্লাসেই জ্ঞান হারাল ছাত্রী

ক্লাসে শিক্ষকরা নানা কারণে বকুনি দিয়ে থাকেন। এক্ষেত্রে এক নবম শ্রেণির ছাত্রীকে খারাপ নম্বরের জন্য শিক্ষক ভর্ৎসনা করেন। তা শোনার পরই জ্ঞান হারায় ছাত্রী।

নবম শ্রেণির পড়ুয়াদের একটি ইউনিট টেস্ট নিয়েছিলেন স্কুল। তাতে একটি বিষয়ে শূন্য পায় এক ছাত্রী। এই নম্বর দেখার পর ক্লাসের শিক্ষক তাকে ভর্ৎসনা করেন। বকাবকি করেন।

শিক্ষকের কাছে বকা খাওয়ার আগেই ওই ছাত্রী শূন্য পেয়েছে দেখে কিছুটা মানসিক দিক থেকে ভেঙে পড়েছিল। তারওপর ওই বকুনি খাওয়ার পর সে অসুস্থ বোধ করে। তারপর জ্ঞান হারায়।

ক্লাসের অন্য পড়ুয়াদের দাবি, তারা শিক্ষককে জানায় বিষয়টা। শোনার পর ছাত্রীর সম্বিত ফিরলে তাকে একটি অ্যান্টাসিড খেতে দেন শিক্ষক। তখন ছাত্রীটি কেঁদেই যাচ্ছিল কিন্তু কথা বলতে পারছিলনা।

স্কুল থেকে ছাত্রীর বাবাকে ফোন করে বলা হয় ছাত্রীর মা এসে যেন তাকে বাড়ি নিয়ে যান। একথা শোনার পর ছাত্রীর মা স্কুলে এসে মেয়েকে ওই অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তাকে নিয়ে দ্রুত ছোটেন হাসপাতালে।

ছাত্রীর বাবার অভিযোগ তিনি যখন সকালে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে যান তখন সে শারীরিকভাবে একদম সুস্থ ছিল। তারপর এমন কি হল যে তার শারীরিক অবস্থার এতটা অবনতি হল!

এমনকি তাঁর আরও অভিযোগ স্কুল তাঁর মেয়ের শারীরিক অবস্থা দেখার পরও সঠিক পদক্ষেপ করেনি। ঘটনাটি ঘটেছে লখনউ শহরের একটি বেসরকারি স্কুলে।

বিষয়টি নিয়ে স্কুলের অন্য অভিভাবকরাও ক্ষোভ উগরে দেন। কীভাবে ওই ছাত্রীকে ভর্ৎসনা করা হল যে সে অজ্ঞান হয়ে গেল? এ প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026