National

ভাইকে প্রেমে সাহায্য, মহিলাকে নগ্ন করে ঘোরাল ৮ গ্রামবাসী

মহারাষ্ট্রের বিদ জেলার ভাঙ্গালওয়ারি গ্রাম। অভিযোগ এখানেই গত ২ অগাস্ট এক মহিলাকে তাঁর স্বামীর সামনেই মারধর করে গ্রামের ৩ জন। তাদের অভিযোগ ২৮ বছর বয়সী ওই গৃহবধূ তাঁর ভাইকে এক মহিলার সঙ্গে প্রেম করতে সাহায্য করছেন। যে মহিলার সঙ্গে তাঁর ভাই প্রেম করছে তিনি আবার এই গ্রামবাসীদের একজনের পরিবারের সদস্য।

বিদ পুলিশ জানায়, ওই গৃহবধূকে তাঁর খেত জমির ওপর ফেলে মারধর করে ৩ জন। তারপর তারা ফিরে যায়। কিন্তু ৪ অগাস্ট যখন ওই মহিলার স্বামী বাড়িতে ছিলেন না, তখন ফের ফিরে আসে অভিযুক্তেরা। এবার দলে আরও ভারী হয়ে। মোট ৮ জন গ্রামবাসী এসে হাজির হয়।

অভিযোগ মহিলা পুরুষ মিলিয়ে ওই ৮ জনের দল গৃহবধূর পোশাক ছিঁড়ে খুলে নেয়। তারপর তাঁকে নগ্ন করে প্রকাশ্যে হাঁটতে বাধ্য করে। সঙ্গে চলে দেদার জুতো পেটা। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ৮ জনকেই গ্রেফতার করেছে তারা। এদের মধ্যে একটি নাবালিকাও রয়েছে। তাকে জুভেনাইল কারাগারে পাঠানো হয়েছে।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026