National

যা হোক পরে অফিসে আসার দিন শেষ

সরকারি এক দফতরে এবার নয়া রীতি চালু হল। সেখানেও এবার কর্পোরেটের ছোঁয়া। নতুন নিয়মে ব্রাত্য হল জিনস,‌ টিশার্ট।

কর্পোরেট অফিসে নানা নিয়ম রয়েছে। কিন্তু তুলনায় সরকারি দফতরে এখনও কর্মীদের পোশাকে অন্তত কোনও বিধিনিষেধ ছিলনা। এবার কিন্তু সরকারি দফতরেও কর্পোরেট নিয়ম চালু হয়ে গেল।

এখন একটি অংশে শুরু হলেও এটাই যে ক্রমশ সারা দেশের সরকারি দফতরের ছবি হতে চলেছে তা মানে নিচ্ছেন অনেকেই। সরকারি কর্মীরা প্যান্ট, শার্ট, ট্রাউজার, জিনস, টিশার্ট বা এমন নানা পোশাকেই অফিসে প্রবেশ করেন। এ নিয়ে তাঁদের ওপর কোনও বিধিনিষেধ নেই।

কিন্তু এবার বরেলির জেলাশাসক পোশাক বিধি নিয়ে কড়া ব্যবস্থা নিলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর জেলায় রাজ্য সরকারি কর্মীরা আর জিনস বা টিশার্ট পরে অফিসে ঢুকতে পারবেননা।

আসতে হবে ট্রাউজার, শার্টের ফর্মাল ড্রেসে। যাতে তাঁদের দেখতে আধিকারিকদের মত লাগে। জিনস, টিশার্ট পরতে হলে অফিসের বাইরে পরতে হবে।

জেলাশাসক সাফ জানিয়ে দিয়েছেন, এই পোশাক বিধি অমান্য করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে কর্মীদের। তাই সকলে যেন এই নিয়ম মেনে চলেন।

এ ধরনের ফর্মাল ড্রেস কোড সাধারণত বেসরকারি অফিসে দেখতে পাওয়া যায়। পোশাক কড়াকড়িও সেখানে অনেক বেশি। সরকারি দফতরে এতদিন পোশাক নিয়ে কোনও কড়াকড়ি ছিলনা।

এবার কিন্তু যোগী রাজ্যের বরেলি পথ দেখাল। সেই দেখানো পথ কিন্তু আগামী দিনে দেশের সব প্রান্তের সরকারি কর্মীদের জন্যই একটা বার্তা পৌঁছে দিল। আগামী দিনে তাঁদের ক্ষেত্রেও এমন নিয়ম চালু হলে অবাক হওয়ার কিছু থাকবেনা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026