ভারতীয় বিয়ে, প্রতীকী ছবি
বাবা আবার বিয়ে করছেন জানতে পেরে একেবারে সোজা বাবার বিয়ের আসরে হাজির হল তাঁর ৭ ছেলেমেয়ে। সঙ্গে এলেন তাঁদের মায়েরাও। মায়েরাও বলতে ৪ মহিলা। কারণ ওই ব্যক্তি এর আগে ৪টি বিয়ে করে ফেলেছিলেন। তাঁদেরই সন্তানেরা বাবার বিয়ের আসরে এসে হাজির।
বিয়ের আসরে এসে তারা জানিয়ে দেয় তাদের পরিচয়। জানায় যে ব্যক্তি বিয়ে করতে বসেছেন তারা ওই ব্যক্তির ছেলেমেয়ে। ৪ মহিলাও জানান তাঁরা ওই ব্যক্তির ৪ স্ত্রী।
বাবাকে আবার বিয়ে করতে দেবেনা বলে কান্নাকাটি জুড়ে দেয় ৭ ছেলেমেয়ে। শুরু হয় হইচই। কাণ্ড দেখে কার্যত স্তম্ভিত হয়ে যান বিয়েতে হাজির অতিথি থেকে কনের গোটা পরিবার।
কিছুক্ষণ পর সব বুঝতে পেরে এবার কনের পরিবারের লোকজন থেকে শুরু করে অতিথিরা ৫৫ বছরের শফি আহমেদকে বরের বেশে থাকা অবস্থাতেই মারধর শুরু করে দেন। বিয়ের আসর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে আশপাশ থেকেও মানুষজন ঢুকে আসেন সেখানে।
তাঁরা বিষয়টি জানতে পেরে শফি আহমেদের ওপর কনের পরিবার ও অতিথিদের সঙ্গে চড়াও হন। এসব দেখে বিবাহ অনুষ্ঠান থেকে কনে আবার ছুটে পালিয়ে যান। তাঁকে শান্ত করতে পিছু পিছু ছোটেন বাড়ির কয়েকজন।
এদিকে পঞ্চম বার বিয়ে করতে বসা শফি আহমেদের এই পঞ্চম বিয়ের কথা পুলিশে আগেই জানিয়েছিল তাঁর ছেলেমেয়েরা। সেইমত পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…