National

একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের জন্য ফ্রি ল্যাপটপ দিচ্ছে এই রাজ্য

ছাত্রজীবনে এখন কম্পিউটারের প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে। তাই দেশের এক রাজ্যসরকার একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের জন্য ফ্রি ল্যাপটপ দেওয়ার কথা ঘোষণা করল।

ছাত্র এবং দারিদ্র সীমার নিচে থাকা মহিলা। এটাই ছিল পাখির চোখ। আর সেখানে যে ঘোষণা হল তা দেশের সব রাজ্যের জন্য একটা পথ নির্দেশ তো বটেই। একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের পড়াশোনার মান উন্নয়নে এবার তাদের প্রত্যেককে বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার কথা ঘোষণা করলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী।

রাজ্যে বাজেট পেশের সময় এই ঘোষণা করা হয়। যা কার্যত রাজ্যের শিক্ষা ব্যবস্থার সুদিনের ছবিই স্পষ্ট করে। সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির সব পড়ুয়া এই বিনামূল্যে ল্যাপটপ পাবে। এতে তাদের পড়াশোনার মান উন্নত হবে বলেই মনে করা হচ্ছে।

এদিকে শুধু ছাত্রদের কথাই নয়, পুদুচেরি সরকার দারিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলাদের কথাও মাথায় রেখেছে। ২৫ বছর বয়স থেকে ৫৫ বছর বয়সী সকল দারিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলাকে মাসে ১ হাজার টাকা করে দেওয়ার কথাও বাজেটে ঘোষণা করা হয়েছে।

তবে শর্ত একটাই, এই মহিলা তখনই এই অনুদান পাবেন যদি তাঁরা আগে থেকে রাজ্য সরকারি কোনও অনুদান না পান। এই ঘোষণায় সমুদ্র পারের এই রাজ্যের একটা বড় অংশের মহিলা ও পড়ুয়াদের মুখে হাসি ফুটেছে।

যাঁদের পড়াশোনার জন্য প্রয়োজন থাকলেও পারিবারের আর্থিক অনটনের কারণে ল্যাপটপ কেনা সম্ভব হচ্ছিল না, সেসব পড়ুয়ারা এই সুযোগ এবার পাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026