National

বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে আমলার মেয়েকে কিডন্যাপের চেষ্টার অভিযোগ

হরিয়ানার বিজেপি সভাপতি সুভাষ বারালার ছেলে বিকাশ বারালা ও বিকাশের এক বন্ধু তাঁকে দীর্ঘক্ষণ অনুসরণ করে। তারপর এক জায়গায় তাঁর গাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে রাস্তা আটকায়। গাড়ি থেকে নেমে বিকাশ ও তার বন্ধু তাঁকে অপহরণের চেষ্টাও করে। কিন্তু কোনওক্রমে সেখান থেকে গাড়ি ঘুরিয়ে পালাতে সক্ষম হন তিনি। যেতে যেতেই খবর দেন পুলিশকে। হরিয়ানায় কর্মরত এক আমলার মেয়ে বর্ণিকা কুণ্ডুর এই ফেসবুক পোস্টে সরগরম রাজনৈতিক মহল।

বছর ২৯-এর বর্ণিকার দাবি গত শুক্রবার রাতে তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে। যদিও চণ্ডীগড় পুলিশের তৎপরতায় তিনি খুশি বলেই জানিয়েছেন বর্ণিকা। পুলিশ ২ অভিযুক্তকে ঘটনাস্থল থেকে গ্রেফতারও করে। কিন্তু কংগ্রেসের অভিযোগ থানায় নিয়ে যাওয়ার পর তাদের বিরুদ্ধে অনুসরণ ও মদ খেয়ে গাড়ি চালানোর ধারা দিয়ে জামিন দেওয়া হয়। যেখানে অপহরণের চেষ্টা জামিনযোগ্য অভিযোগ নয়। তবে কী বিজেপি নেতার ছেলে বলেই এই সুবিধা হল? প্রশ্ন তুলেছে তারা।

ঘটনাটি ইতিমধ্যেই রাজনৈতিক তরজার জায়গায় পৌঁছেছে। বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে এই অভিযোগকে কংগ্রেস রাজনৈতিকভাবে কাজে লাগাতে কসুর করছে না। পিছিয়ে নেই সিপিএমও। সিপিএমের প্রশ্ন এখন কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ করে আছেন?

এদিকে যাকে নিয়ে এতকিছু, সেই বিকাশ বারালার পিতা বিজেপি সভাপতি সুভাষ বারালাকে কার্যত খুঁজেই পাওয়া যাচ্ছে না। তিনি নিজে অন্তরালে চলে গেলেও তাঁর ডেপুটি রামবীর ভাট্টি পাল্টা গোটা ঘটনার দায় মহিলাদের অভিভাবকদের উপর চাপিয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, গভীর রাতে মেয়েরা একা বার হয়ই বা কেন? এটা তাঁদের বাবা-মায়ের দেখা উচিত, যাতে তাঁরা রাতের আগেই বাড়ি ফেরেন। বিজেপি নেতার এই বেফাঁস বক্তব্য এবার নতুন এক সমালোচনার সুযোগ করে দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

News Desk

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026