National

গরিবের রবিনহুড হয়েই পুলিশের চোখে ধুলো, আগেই পেত পুলিশ আসার খবর

গরিব মানুষের কাছে সে ছিল রবিনহুডের মত। তার চুরি করা টাকার কিছুটা সে গরিবদের হাতে তুলে দিত। আর সেটাই তাকে এতদিন পুলিশের হাত থেকে বাঁচিয়ে রেখেছিল।

তার একমাত্র লক্ষ্য ছিল ধনী এলাকা। ধনীদের বাড়িতে চুরি করত সে। কেবলমাত্র ধনীদের বাড়ি থেকেই টাকা, গয়না চুরিতে সে ছিল সিদ্ধহস্ত। একের পর এক চুরি করে গেছে সে। সংখ্যায় শতাধিক।

আর চুরির পর সে ফিরে তার চুরির টাকার একটা অংশ গরিব মানুষদের হাতে তুলে দিত। থাকতও তাদের সঙ্গেই। ফলে গরিবের চোখে সে ছিল রবিনহুড। আর এই রবিনহুড ইমেজই ছিল তার রক্ষাকবচ।

রাজধানী দিল্লির বুকে ২৭ বছরের ওয়াসিম ওরফে লম্বু পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। একের পর এক চুরির খবর আসে প্রভাবশালী ধনী ব্যক্তিদের বাড়ি থেকে। পুলিশ বুঝতেও পারে কে করছে এসব।

গোপনে খবর পেয়ে তাকে ধরতেও গেছে ফোর্স। কিন্তু নাগাল পায়নি। কারণ লম্বু যেখানে থাকত সেখানকার মানুষই তাকে আগে থেকে খবর দিয়ে দিত পুলিশের গতিবিধি সম্পর্কে। ফলে সে আগেই সেখান থেকে পালাত। তাকে বরং পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সাহায্যই করতেন সকলে।

যদিও লম্বু তার চুরি করা টাকার সামান্য অংশই গরিবদের হাতে তুলে দিত। বদলে পেত এই রক্ষাকবচ। শুধু চুরি নয় তার বিরুদ্ধে আরও নানা অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

তাকে অবশেষে দিল্লির আনন্দ বিহার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্রেফতারিকে বড় সাফল্য হিসাবেই দেখছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026