National

শুরু হয়ে গেল দিওয়ালীর প্রস্তুতি, অমাবস্যার অন্ধকার মুছবে সাড়ে ১৪ লক্ষ মাটির প্রদীপ

দিওয়ালীর প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেল। দিওয়ালীর রাতকে আলোয় আলোয় ভরিয়ে দিতে রেকর্ড ভাঙা উদ্যোগ শুরু হল জোরকদমে।

২৩ অক্টোবর দিওয়ালী। এখনও ২ মাসের ওপর বাকি। তবে এখন থেকেই দিওয়ালীর প্রস্তুতি শুরু হয়ে গেল। দিওয়ালীর রাতকে আরও আলোকময় করে তুলতে সাড়ে ১৪ লক্ষ মাটির প্রদীপ তৈরি হচ্ছে। যা একসঙ্গে জ্বলে উঠবে নদীর পাড়ে।

সাড়ে ১৪ লক্ষ প্রদীপের আলো যে দীপাবলির রাতকে আর অন্ধকার থাকতে দেবে না তা বলাই বাহুল্য। অমাবস্যার অন্ধকার মুছে সন্ধে নামলেই জ্বলে উঠবে এই রেকর্ড ভাঙা সংখ্যার মাটির প্রদীপ। এই দীপোৎসব দেখতে বহু দূর দূর থেকে মানুষ হাজির হবেন শহরে।

২০১৭ সাল থেকে শুরু হয় এই দীপোৎসব উৎসব। এবার তার ষষ্ঠ বছর। অযোধ্যা শহরের গা দিয়ে বয়ে গেছে সরযূ নদী। এই সরযূ নদীর ধারেই প্রতিবছর হয় দীপোৎসব।

দিওয়ালীর রাত এখানে আলোয় আলোয় ভরে ওঠে। গত বছর সাড়ে ৭ লক্ষ মাটির প্রদীপ আলোকিত করে তুলেছিল গোটা চত্বর। এবার সেই মাটির প্রদীপের সংখ্যা বেড়ে হচ্ছে সাড়ে ১৪ লক্ষ। ফলে অনুমেয় যে এবার আলোর ছটা আরও কতটা আলোকময় করতে চলেছে চারধার।

এই দীপোৎসবে অংশ নিতে গত ২ বছরে সেভাবে মানুষ আসতে পারেননি। নানা বিধিনিষেধও ছিল। এবার কিন্তু দিওয়ালীতে অযোধ্যা শহরের এই ঝলমলে আলোর উৎসব দেখতে বহু পর্যটকের ভিড় আশা করছে প্রশাসন।

দীপাবলির এই উৎসবকে সফল করতে এখন থেকেই প্রশাসনিক তরফে উদ্যোগ শুরু হয়ে গেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দীপোৎসবের সূচনা করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026