National

এক ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিল বিরিয়ানির দাম

বিরিয়ানি তো অনেকেই খান। দোকানে গিয়ে বা বাড়ি এনে খান। তবে এক্ষেত্রে বিরিয়ানির দামটাই একটা বড় ঘটনার কারণ হয়ে উঠল।

এ দোকানের বিরিয়ানি খেতে অনেকেই হাজির হন। তিনিও হাজির হয়েছিলেন। বিরিয়ানির অর্ডার দেন। বিরিয়ানি আসে। তিনি এরপর মন ভরে সেই বিরিয়ানি মুখে চালান করে দেন।

বিরিয়ানি খাওয়া শেষে করে এবার বিল দেওয়ার পালা। এ দোকানে বিরিয়ানির দামটা অন্য অনেক দোকানের তুলনায় অনেকটাই কম। বিরিয়ানির ৫০ টাকা দোকানদার রাম সিংকে মিটিয়ে দেন রামজি। আর তারপরই শুরু হয় অশান্তি।

রামজির কাছে ফের বিরিয়ানির দাম চায় দোকানি রাম সিং। রামজি দাবি করেন তিনি আগেই দাম মিটিয়ে দিয়েছেন। ২ বার করে দাম দেবেন কেন!

রাম সিং কিন্তু মানতে নারাজ। সে পাল্টা দাবি করে কোনও টাকা রামজি তাকে দেননি। ফলে তাঁকে বিরিয়ানির দাম দিতে হবে। এই নিয়ে প্রথমে কথা কাটাকাটি, তারপর ঝগড়া শুরু হয়।

ঝগড়ার মধ্যেই আচমকা রাম সিং ধারাল অস্ত্র নিয়ে রামজির ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর পেটে আঘাত করে। ধারাল অস্ত্রের আঘাতে রক্তাক্ত হন রামজি। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা। রামজির আঘাত বেশ গভীর। একাধিক বার আঘাত করা হয় তাঁকে।

এদিকে বেগতিক বুঝে সেখান থেকে চম্পট দেয় রাম সিং। পুলিশ তদন্তে এসে জানতে পারে রাম সিং মদ্যপ অবস্থায় দোকানদারি করছিল। পুলিশ রাম সিংয়ের খোঁজ করছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জালাউন জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026