National

নেতাজির চিতাভস্ম নিয়ে এবার প্রধানমন্ত্রীর ওপর আরও চাপ বাড়াল শিবসেনা

নেতাজিকে নিয়ে এবার প্রধানমন্ত্রীর ওপর চাপ বাড়াল শিবসেনা। শিবসেনা সাংসদ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। যার উত্তর এবার প্রধানমন্ত্রী কি দেন তা দেখার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে চাপ বাড়াল শিবসেনা। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী একটি চিঠি প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন। সেই চিঠিতে দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিকে কেন্দ্র করে যে আজাদি কি অমৃত মহোৎসব পালিত হচ্ছে সে কথা উল্লেখ করে নেতাজির জন্য যথার্থ সম্মান প্রদর্শনের আবেদন জানানো হয়েছে।

চিঠিতে সাংসদ লিখেছেন নেতাজির কন্যা অনিতা পাফ বসু-র আবেদনকে সম্মান জানিয়ে নেতাজির চিতাভস্ম ভারতে ফেরানো হোক।

চিতাভস্ম ভারতে ফিরিয়ে নেতাজিকে প্রাপ্য সম্মান প্রদর্শনের জন্য প্রধানমন্ত্রীর ওপর চাপ সৃষ্টি করেছেন তিনি। সেইসঙ্গে এই একই চিঠি তিনি বিদেশমন্ত্রীকেও পাঠিয়েছেন।

মনে করা হয় নেতাজির চিতাভস্ম জাপানের রেনকোজি মন্দিরে রাখা আছে। এতদিন ধরে সেখানে থাকলেও ভারতে তা ফেরানোর উদ্যোগ কখনওই নেওয়া হয়নি।

মাঝে অটলবিহারী বাজপেয়ী সরকার এই বিষয়ে উদ্যোগী হলেও বিষয়টি তেমন একটা এগোয়নি। তারপর নরেন্দ্র মোদী সরকার নেতাজি সংক্রান্ত কিছু ফাইল প্রকাশ করলেও চিতাভস্ম ফেরানো নিয়ে কোনও উদ্যোগ দেখা যায়নি।

দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মুখ নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম দেশের স্বাধীনতার ৭৫ বছর পার করেও কেন জাপান থেকে দেশে ফেরানোর উদ্যোগ কোনও সরকার গ্রহণ করল না তা একটা রহস্য হয়েই থেকে গেছে। এদিকে নেতাজি কন্যা অনিতা কিন্তু জানিয়েছেন ডিএনএ পরীক্ষা করাতে তাঁর তরফে কোনও আপত্তি নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026