National

মালক্ষ্মীকে সব জানিয়েই মন্দিরের প্রণামী বাক্স নিয়ে পালাল চোর

মালক্ষ্মীর মন্দির। সেখানেই চুরি হয়ে গেল প্রণামী বাক্স। চুরি হয়েছে আরও কয়েকটি জিনিস। তদন্তে এসে সিসিটিভি ফুটেজ দেখে চক্ষু চড়কগাছ সকলের।

মালক্ষ্মীর মন্দিরে চুরির ঘটনাকে এখন ছাপিয়ে গেছে চোরের কাণ্ড। মন্দিরের সিসিটিভি-তে চোরের আগমন ও চুরি সবই ধরা পড়েছে। তবে তার মুখ ঢাকা ছিল।

এগুলো পুলিশের তদন্তে কাজে আসবে। কিন্তু সকলকে চমকে দেওয়ার মত খবরটা হল চোরের কাণ্ড। সিসিটিভিতে দেখা গেছে চোর মালক্ষ্মীর সামনে টানা পর্দা সরিয়ে এসে দাঁড়ায়। তারপর হাতজোড় করে অন্য ভক্তদের মত মালক্ষ্মীর সামনে সবকিছু জানায়।

কার্যত তার হাবভাব দেখে এটাই মনে হয়েছে যে সে মালক্ষ্মীর কাছেই চুরির আগে তার এই প্রণামী বাক্স চুরি নিয়ে ক্ষমা চেয়ে নেয়। কিছুটা সময় সে দাঁড়িয়ে প্রণাম করে। কিছু বলেও। তারপর পাশে থাকা প্রণামী বাক্স নিয়ে পর্দা সরিয়ে চম্পট দেয়। মন্দির তখন বন্ধ থাকায় কারও নজরে পড়েনি এই কাণ্ড।

মন্দির কমিটির তরফে জানানো হয়েছে প্রণামী বাক্স ছাড়াও মন্দিরের ২টি ঘণ্টা নিয়ে পালিয়েছে ওই চোর। নিয়ে গেছে আগের দিন ভক্তদের দেওয়া পুজোর সামগ্রিও।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরের একটি লক্ষ্মী মন্দিরে। চুরি এক সপ্তাহ আগে হলেও পুলিশ এখনও চোরের নাগাল পায়নি। তবে খোঁজ চলছে। চোরের চুরি নয়, তার চুরির আগে মালক্ষ্মীর কাছে এই ক্ষমা চেয়ে নেওয়ার ঘটনাটাই সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026