National

৪৮ ঘণ্টার জন্য বাসে টিকিট লাগবে না কোনও মহিলার

৪৮ ঘণ্টার জন্য যে কোনও বয়সের মহিলা এই রাজ্যে বিনা টিকিটে বাস যাত্রা করতে পারবেন। ৬০ বছরের ওপরের মহিলাদের জন্য বাস যাত্রা চিরদিনের জন্য ফ্রিও হতে চলেছে।

১০ অগাস্ট রাত ১২টা থেকে ১২ অগাস্ট রাত ১২টা পর্যন্ত সরকারি বাসে উঠলে কোনও টিকিট কাটতে হবেনা মহিলাদের। সব বয়সের মহিলার জন্যই এটা প্রযোজ্য।

ভারতের একটি রাজ্যের সরকার এই ছাড় ঘোষণা করেছে। ফলে সব বয়সের মহিলাই এই বিশেষ সুযোগ পাবেন। রাখিবন্ধন উৎসবকে সামনে রেখে এই বিশেষ সুবিধা দিচ্ছে সরকার।

এই ৪৮ ঘণ্টায় সরকারি বাসে রাজ্যের মধ্যে কোনও মহিলা যাত্রীর কাছে টিকিট চাওয়া হবে না। তাঁর গন্তব্য এলে তিনি নেমে যাবেন।

সব বয়সের মহিলাদের জন্য ৪৮ ঘণ্টার জন্য এই সুযোগ এলেও ৬০ বছরের ওপরের মহিলাদের ক্ষেত্রে এই সুযোগ আরও বড় করে আনতে চলেছে সরকার। তাঁদের জন্য আজীবন রাজ্যে সরকারি বাসে যাত্রা ফ্রি করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।

একথা এদিন ট্যুইট করে জানিয়েছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ক্ষমতাসীন বিজেপি ভোটের আগে বার করা ইস্তেহারেই এই প্রতিশ্রুতি দিয়েছিল। এবার তা বাস্তবায়িত করতে চলেছে তারা।

আর কিছুদিনের মধ্যেই সে রাজ্যে এই নিয়ম চালু হয়ে যেতে চলেছে বলেই মনে করা হচ্ছে। তারপর আর ৬০ বছরের ওপরের বয়সের মহিলাদের টিকিট কাটতে হবে না। এটা অবশ্যই প্রবীণ মহিলা নাগরিকদের জন্য একটা বড় সুবিধা। তাঁদের জন্য একটা বড় সম্মানও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026