National

৬৬ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে বদলে গেল সোনার কেল্লা

গত ৬৬ বছরে এমন বৃষ্টি হয়নি। যা চলতি বছরে হল। আর তাতেই একটি শহরের রূপ এতটাই খুলে গেল যে শহরের লোকজনই নিজের শহরকে চিনতে পারছেন না।

এমন বৃষ্টি গত ৬৬ বছরে দেখা যায়নি। অন্তত আবহাওয়া দফতরের রেকর্ড তাই বলছে। জুলাই মাসে নেওয়া রেকর্ড বলছে এ শহরে জুলাই মাসে বর্ষায় স্বাভাবিক বৃষ্টির পরিমাণ হয় ৬১.৮ মিলিমিটার। সেখানে চলতি বছরে সবে শেষ হওয়া জুলাই মাসে এ শহরে বৃষ্টি হয়েছে ১৬৬.২ মিলিমিটার। যা স্বাভাবিকের প্রায় ৩ গুণ।

শহরের মানুষ এমন বৃষ্টির জন্য তৈরিও ছিলেননা। কিন্তু এই অতিবৃষ্টিতে শহরের রূপই গেছে বদলে। বর্ষায় অতিরূপসী হয়ে উঠেছে এই মরুশহর। শহরের সোনার কেল্লা তার রূপ বদলে এখন অন্য সৌন্দর্যে সুন্দর হয়ে উঠেছে।

রাজস্থানের জয়সলমীর বাঙালির কাছে পরিচিত তার সোনার কেল্লার জন্য। পাকিস্তানের গা ঘেঁষা এই শহর কিন্তু চারিদিকে মরুভূমিতে ঘেরা। শহরের মূল আকর্ষণই এখানকার কেল্লা। যাকে সত্যজিৎ রায় সোনার কেল্লা বলে মানুষের মনে গেঁথে দিয়েছেন।

রাজস্থানের কোনও অঞ্চলে ৬৬ বছরে এত বৃষ্টি হয়নি যা এবার জয়সলমীরে জুলাই মাসে হয়েছে। রাজস্থানে এবার জুলাই মাসে ২৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা নিজেও ৬৬ বছরে রেকর্ড।

রেকর্ড বলছে ১৯৫৬ সালে রাজস্থানে প্রবল বৃষ্টি হয়েছিল। সেবার জুলাই মাসে রাজস্থান পায় ৩০৮ মিলিমিটার বৃষ্টি। অন্যদিকে জুলাই মাসে রাজস্থানে সবচেয়ে কম বৃষ্টি হয়েছিল ২০০২ সালে। সেবার জুলাইতে বৃষ্টি হয়েছিল মাত্র ৭ মিলিমিটার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026