National

৪৩ লক্ষ টাকার বিরিয়ানি, বিল দেখে চক্ষু চড়কগাছ

বিরিয়ানি যদি সেরার সেরা দোকান থেকেও নেওয়া হয় তাহলেও ৪৩ লক্ষ টাকার বিরিয়ানি খাওয়া কি সম্ভব, বিল দেখে মাথায় হাত সকলের।

বিরিয়ানি অধিকাংশ মানুষেরই অন্যতম প্রিয় খাবার। ফুটবলাররাও তার ব্যতিক্রম নন। একটি রাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশন দাবি করেছে তাদের ফুটবলারদের খাওয়া দাওয়ার জন্য তারা ৪৩ লক্ষ টাকার বিরিয়ানি কিনেছে! যা কেনা হয়েছে শ্রীনগরের একটি দোকান থেকে। যার নাম মোগল দরবার।

সাধারণ বিরিয়ানির দোকানে তারা নাকি ৪৩ লক্ষ টাকার বিল মিটিয়েছে কেবল বিরিয়ানি কিনতে। জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্টি করাপশন ব্যুরো-র আধিকারিকরা এই বিল দেখার পর প্রথমেই একটা কথা বলে ফেলেছেন। এমন বিরিয়ানি কেউ কাউকে খেতে দেখেছেন কি?

এমনকি ভাল করে খোঁজ নিতে গিয়ে দেখা গেছে এমন অঙ্কের বিরিয়ানি কখনও কেনা হয়নি। বিলটাই ভুয়ো। না এমন বিরিয়ানি কেউ দেখেছেন, না খেয়েছেন। দাবি করেছে এসিবি।

এখানেই অবশ্য শেষ নয়। একটি স্টেশনারি অ্যান্ড হার্ডওয়ার-এর দোকানের বিলও মিলেছে জম্মু কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসে। এসিবি আধিকারিকরা দেখেন বিল হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৩০০ টাকার। যা তারা মিটিয়েছে।

জন হার্ডওয়ার শপ থেকে এই বিল দেওয়া হয়েছিল। দেখানো হয়েছে দোকানকে টাকা মেটানোও হয়ে গেছে। তবে এসিবি খতিয়ে দেখেছে এমন কোনও দোকানই নেই। বিল সম্পূর্ণ ভুয়ো দোকানের নাম দিয়ে তৈরি করা হয়েছে।

এভাবে একের পর এক বিল আর তাতে গরমিল দেখে তাজ্জব এসিবি আধিকারিকরা। এভাবে যে একটা রাজ্য ফুটবল সংগঠন কারচুপি করতে পারে তা বিশ্বাস করতে পারছেন রাজ্যের ফুটবল মহলও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026