National

সদ্যোজাতের পেটে বাচ্চা!

এমন ঘটনা নাকি বিশ্বে নেহাতই বিরল। এর আগে মাত্র শ’দুয়েক এমন ঘটনা দেখতে পাওয়া গেছে। সেই ঘটনার সাক্ষী হলেন মুম্বইয়ের চিকিৎসকেরা। এক সদ্যোজাত শিশুপুত্রের পেটে প্রাণের সন্ধান পেলেন তাঁরা। মায়ের পেট থেকে বার করার পর চিকিৎসকেরা বুঝতে পারেন যে শিশুপুত্র ভূমিষ্ঠ হয়েছে সে সুস্থ হলেও তার শরীরে অন্য প্রাণের অস্তিত্ব রয়েছে। রেডিওলজিস্ট দেখে বুঝতে পারেন শিশুটির পাকস্থলীর পিছনের দিকে আরও একটি অপরিণত শিশু রয়েছে।

যমজ সন্তান হওয়ার হলে এমন ঘটনা ঘটে। তবে তা অতি বিরল। দ্রুত শিশুটিকে অস্ত্রোপচার করা হয়। বার করা হয় ৭ সেন্টিমিটারের একটি মাংসপিণ্ড। যার মাথা, হাত এবং পা তৈরি হয়ে গিয়েছিল। এমন জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে সদ্যোজাত সুস্থ শিশুপুত্রের মৃত্যুও হতে পারত। কিন্তু এক্ষেত্রে চিকিৎসকদের আর কিছু করারও ছিল না। তবে শেষ পর্যন্ত সবকিছু ভালই হয়েছে। সদ্যোজাত শিশুপুত্র অস্ত্রোপচারের পর এখন সুস্থ।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026