National

গাড়ি অনেকগুলো, নম্বর একটাই, নতুন খেলায় মাতোয়ারা রাজনীতিবিদদের একাংশ

একজন রাজনীতিবিদের একাধিক গাড়ি এ দেশে খুব একটা অস্বাভাবিক নয়। তবে সবকটি গাড়ির একটাই নম্বর। এটাই এখন রাজনীতিবিদদের নতুন খেলা।

দেশের অনেক রাজনীতিবিদই ধনী। ফলে তাঁদের অনেকগুলি করে গাড়ি থাকার মধ্যে অস্বাভাবিক কিছু নেই। গাড়ি একাধিক থাকতেই পারে। তবে সব কটি গাড়ির একটাই নম্বর হবে এমনটা বিরল! কিন্তু সেটাই হচ্ছে।

একটাই নম্বরের একাধিক গাড়ি রাস্তায় ছুটছে। ফারাক কেবল রেজিস্ট্রেশন সিরিজে। আবার গাড়ির রংও এক। শুধু গাড়ি প্রস্তুতকারক সংস্থা আলাদা। তাদের মডেল আলাদা।

কোনওটা এসইউভি তো কোনওটা সিডান, আবার কোনওটা ফ্যামিলি কার তো কোনওটা মিনিভ্যান। এভাবেই এখন নিজেদের আলাদা পরিচয় তৈরি করছেন রাজনীতিবিদদের একাংশ।

গাড়ির নম্বর আর রং এক রাখা এখন এক একজন রাজনীতিবিদের নতুন খেলা। তাঁদের গাড়ি দেখেই যে কেউ বলে দিচ্ছেন গাড়ি কোন রাজনীতিবিদের।

যেমন ধনঞ্জয় সিং নামে এক বিএসপি নেতার সব গাড়ির নম্বর ৯৭৭৭। ফরচুনার, স্করপিও, সাফারি সহ একাধিক গাড়ি রয়েছে তাঁর। সব গাড়ির নম্বরও এক, রংও কালো।

আবার উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী রঘুরাজ প্রতাপ সিং, যিনি রাজা ভাইয়া নামেই পরিচিত, তাঁর গাড়ির নম্বর ০০০১। এই নম্বরেই তাঁর অনেকগুলি এসইউভি রয়েছে। সবকটি সাদা রংয়ের। এই নম্বর আর রং দেখলেই যে কেউ বুঝে যান গাড়ি রাজা ভাইয়ার। আবার বিজেপি সাংসদ ব্রিজভূষণ সারণ সিংয়ের সব গাড়ির নম্বর ৯০০০।

এমন অনেক নেতাই রয়েছেন যাঁদের গাড়ির নম্বর এক। রং এক। আর সেটাই এখন বহু দূর থেকে তাঁদের পরিচয়। তাঁরা গাড়িতে না থাকলেও পুলিশ থেকে সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হয়না কোন নেতার গাড়ি যাচ্ছে বা দাঁড়িয়ে আছে। এ এখন এক নতুন বৈভব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026