National

এবার সমুদ্রের তলদেশে উত্তোলন করা হল জাতীয় পতাকা, জলেও সগর্ব উপস্থিতি

দেশের জাতীয় পতাকা এবার জলের তলায়ও সগর্বে ছড়িয়ে পড়ল। সমুদ্রের তলদেশে এমনভাবে পতাকা উত্তোলন করা যে সম্ভব তা ভাবনার দিক থেকেও অসামান্য।

দেশের জাতীয় পতাকাকে মাথা উঁচু করে সগর্বে উড়তে দেখেছেন সকলেই। কিন্তু তাকে জলের তলায় এভাবে ছড়িয়ে পড়তে দেখা যায়নি। এ সম্ভব হল ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর উদ্যোগে।

উপকূলরক্ষী বাহিনীতে কর্মরত এক আধিকারিক পতাকা নিয়ে সমুদ্রের নিচে নেমে যান। পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করতে তাঁর সঙ্গেই জলের তলায় নামে ক্যামেরাও।

দেখা যায় তিনি ভারতের একটি পতাকা মোটা দণ্ডে লাগিয়ে জলের তলায় নেমে পড়লেন। তারপর পৌঁছে গেলেন সমুদ্রের তলদেশে। সেখানে দাঁড়িয়ে পড়লেন তিনি। তারপর তলদেশের মাটিতে গেঁথে দিলেন দণ্ডটি।

ভারতের তিরঙ্গা জলের মধ্যেই সগর্বে ডানা মেলল। ঠিক যেমন অনেক উঁচুতে উড়লে দেখতে লাগে তেমনই লাগল জলের তলায়। সমুদ্রের তলদেশে জাতীয় পতাকার এ এক উজ্জ্বলতম উপস্থিতি সন্দেহ নেই। যা ভাবনার দিক থেকেও অসামান্য।

৭৫ তম স্বাধীনতা দিবস পালনে কোমর কষছে গোটা দেশ। গোটা দেশের প্রতিটি ঘরে জাতীয় পতাকা ওড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মর্মে তিনি গত ২২ জুলাই হর ঘর তিরঙ্গা বলে একটি প্রচারও শুরু করেছেন। তাতে দেশের সব বাড়িতে আজাদি কি অমৃত মহোৎসব পালনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সব বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের ডাক দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সেই হর ঘর তিরঙ্গা ডাকে সাড়া দিয়েই জলের তলায় দেশের পতাকা উত্তোলনের এই অভিনব উদ্যোগ নেয় উপকূলরক্ষী বাহিনী। যা দারুণভাবে সফল হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026