National

পথ ভুলে উদভ্রান্তের মত এদিক ওদিক ঘুরছে কুমির, গৃহবন্দি গোটা তল্লাট

কুমির তার পথ হারিয়েছে। কীভাবে যেখান থেকে এসেছিল সেখানে ফিরবে বুঝতে পারছেনা। ফলে উদভ্রান্তের মত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সে। যা তৈরি করল হুলস্থূল পরিস্থিতি।

কুমির অনেক সময় জল থেকে চড়ায় ওঠে ঠিকই, তবে জলের থেকে বেশি দূরে যায়না। এই ৫ ফুটের কুমিরটি বোধহয় একটু বেশিই গ্রামের মধ্যে চলে এসেছিল। ফলে ফেরত যাওয়ার পথ হারিয়ে ফেলে। পথ হারিয়ে কিছুটা উদভ্রান্ত হয়ে পড়ে সে। এদিক ওদিক ঘুরতে থাকে।

কুমির তার পথ হারিয়ে ঘুরে বেড়ানোয় তা কিন্তু গ্রামবাসীদের হৃদপিণ্ডের ধুকপুকানি বাড়িয়ে দেয়। পরিবার নিয়ে গোটা গ্রাম ঘরের দরজা বন্ধ করে দেয়।

তারপর কেউ জানালা, কেউ বারান্দা থেকে উঁকি দিতে থাকেন কুমির গেল কিনা সেদিকে। খবর যায় বন দফতরেও। খবর যায় ওয়াইল্ড লাইফ এসওএস সংস্থার কাছেও।

তারা বিভিন্ন সরঞ্জাম নিয়ে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের নাগলা চাত্তু গ্রামে হাজির হয়। গ্রাম তখন ধূধূ করছে। কুমির নিজের মত ঘুরে বেড়াচ্ছে গ্রামে।

বন দফতর এবং ওয়াইল্ড লাইফ এসওএস সংস্থার কর্মীরা জানেন কীভাবে কুমিরকে পাকড়াও করতে হয়। তাঁরা সরঞ্জাম কাজে লাগিয়ে কুমিরটিকে দ্রুত ধরে ফেলেন।

একবার কুমির ধরা পড়তেই গ্রামের মানুষজন ভিড় জমান তাকে দেখার জন্য। বন দফতরের কর্মীদের অনুমান, কুমিরটি জল সেচের জন্য গ্রামের কাছের কাটা খাল থেকে আল ধরে গ্রামে প্রবেশ করে রাস্তা হারিয়ে ফেলে। তবে তাকে পাকড়াও করার পর তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায় কুমিরটি ভাল আছে।

মিষ্টি জলের কুমিরটিকে পরে তার বাসযোগ্য স্থানে ছেড়ে দেওয়া হয়। ভারত সহ শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরানের কিছু অংশে এই মাগার প্রজাতির কুমির দেখতে পাওয়া যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026