National

শুরু হয়ে গেল দিওয়ালীতে চুটিয়ে উৎসব পালনের তোরজোড়, মেলার প্রস্তুতি তুঙ্গে

দিওয়ালীকে কেন্দ্র করে মেলা। তারই তোরজোড় শুরু হয়ে গেল। দিওয়ালী এখনও আড়াই মাস দেরি। ইতিমধ্যেই উৎসবের আয়োজনে ঢাকে কাঠি।

দিওয়ালীর তোরজোড় এই ভরা বর্ষাতেই শুরু হয়ে গেল। দিওয়ালীকে কেন্দ্র করে মেলার আয়োজন জোরকদমে এগোচ্ছে। সরকারি স্তরে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।

দিওয়ালীর আগেই এই মেলা বসছে। যেখানে মূলত দেশীয় শিল্পীদের গুরুত্ব দেওয়া হচ্ছে। যাঁরা মাটির জিনিস তৈরি করেন। তাঁদের তৈরি জিনিসই এই মেলার পসরা হয়ে সামনে আসবে।

দিওয়ালীতে মাটির প্রদীপ, দিয়া থেকে শুরু করে নানা ঘর সাজানোর মাটির সুন্দর কারুকার্য করা জিনিস তৈরি হয়। কিন্তু চিনা জিনিসপত্রের পসরায় দিওয়ালীর বাজার ছেয়ে থাকে।

কিছু কম খরচে চিনা জিনিস কিনতে ছোটেন মানুষজন। এবার দিওয়ালীতে চিনা পসরার বাজারে লাগাম দিতেই এই উদ্যোগ। যেখানে দেশীয় মাটির জিনিস তৈরির শিল্পীদের গুরুত্ব দেওয়া হবে।

এই মেলার নাম দেওয়া হয়েছে মাটি কলা মেলা। যেখানে কেবল মাটির জিনিস পাওয়া যাবে। তাও দিওয়ালীকে কেন্দ্র করে তৈরি।

লখনউ শহরের সঙ্গীত নাটক অ্যাকাডেমিতে বসছে এই মেলা। চলবে ১০ দিন ধরে। মেলার আয়োজন করছে উত্তরপ্রদেশের মাটি কলা বোর্ড। এই মেলা কিন্তু দিশা দেখাল।

পশ্চিমবঙ্গেও মাটির জিনিস তৈরির শিল্পীর অভাব নেই। তাঁদের হাতের ছোঁয়ায় মাটির জিনিসপত্র অসামান্য হয়ে ওঠে। তাঁদের সামনে রেখে এ রাজ্যেও এমন আয়োজন কিন্তু করা যেতেই পারে। যা বহু মানুষের জীবন দিওয়ালীর আগে আলোয় ভরিয়ে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026