National

দায়ী কুকুর, ছেলেকে মায়ের বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে নির্দেশ দিল আদালত

একটি কুকুরই সব কিছুর জন্য দায়ী। তবে তার জন্য কুকুর দায়ী নয়। আর এই কাণ্ডে পৈতৃক বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে ছেলে বৌমাকে নির্দেশ দিল আদালত।

ছেলে বৌমাকে নিয়ে সুখের সংসারই ছিল তাঁর। বৃদ্ধা মা তো চান যে তাঁদের ছেলে বৌমা নাতি নাতনি সব একসঙ্গে থাকুক। কিন্তু বাধ সাধল এক কুকুর।

সম্প্রতি একটি কুকুর কিনে আনেন ছেলে। কুকুর ছেলে বৌমার প্রিয়। কিন্তু কুকুর আনার পর থেকেই মায়ের সমস্যা শুরু হয়। বৃদ্ধা কুকুর বড় একটা পছন্দ করেননা।

তিনি একটা অস্বস্তি অনুভব করতে থাকেন। এমনকি তাঁর শ্বাসেরও সমস্যা হয়। এদিকে ছেলে কুকুরকে বাড়ি থেকে বার করে দিতে রাজি নয়। কিছুতেই কুকুরকে বাড়ি ছাড়া করতে না পেরে ওই বৃদ্ধা আদালতের দ্বারস্থ হন।

আদালতে বৃদ্ধার তরফে দাবি করা হয়, বাড়িতে কুকুর আসার পর থেকে তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। একটা অস্বস্তি পেয়ে বসেছে। এমনও দাবি করা হয় যে ছেলে নাকি তাঁকে আক্রমণ করতে কুকুরটিকে শেখায়।

দিল্লির ওই আদালত সব শোনার পর অবশেষে রায় দেয় যে ছেলে বৌমাকে কুকুর নিয়ে মায়ের বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। কারণ অনেকে কুকুর ভালবাসেন। অনেকে নয়।

এক্ষেত্রে বৃদ্ধা মা কুকুরটির থাকা সহ্য করতে পারছেন না। কুকুরটি কখনও তাঁর ঠাকুরঘরে ঢুকে পড়ছে। কখনও রান্নাঘরে ঢুকে পড়ছে। যা তাঁর বিরক্তি বাড়াচ্ছে।

এক্ষেত্রে কুকুর আনার আগে ছেলে তাঁর মায়ের সম্মতিও নেননি। এই পরিস্থিতিতে ছেলে বৌমাকে কুকুর নিয়ে অবিলম্বে ওই বাড়ি ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়েছে আদালত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026