National

দাভিঞ্চির ছোঁয়ায় ৮ ঘণ্টায় জলের তলায় সৃষ্টি হল অনন্য কীর্তি

জলের তলায় নেমেও যে অভিনব উপায়ে কার্গিল নায়ককে সেলাম জানানো সম্ভব তা দেখিয়ে দিলেন এক শিল্পী। তাঁর নতুন ভাবনা লিখল নতুন ইতিহাস।

কার্গিল বিজয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সেখানেই কার্গিল যুদ্ধের নায়ক শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে এমন এক উপায়ে সেলাম জানানো হল যা নিজের দিক থেকে অভিনব।

এমন উপায়ে কাউকে স্মরণ করার কথা এর আগে কেউ ভেবে দেখেননি। তিরুবনন্তপুরমের পানগোড মিলিটারি স্টেশনের ১৫০০ বর্গ ফুটের বিশাল জলের তলায় ফুটে উঠল একটি মুখ। যা সম্পূর্ণ আকার নিল ৮ ঘণ্টার চেষ্টার পর।

শিল্পী দাভিঞ্চি সুরেশ জলের তলায় অতিকায় একটি অবয়ব ফুটিয়ে তোলেন বিভিন্ন রং ও আকারের টুকরো দিয়ে। এভাবে জলের তলায় নেমে একটি শিল্পকে পূর্ণ রূপ দেওয়া মুখের কথা ছিলনা। এজন্য দস্তুরমত স্কুবা ডাইভ করতে হয় শিল্পীকে।

তাঁকে সাহায্য করেন একজন। তাঁরা সুইমিং পুলের জলের তলায় নেমে এই অবয়ব ফুটিয়ে তোলার কাজ করেন। যা পূর্ণ হওয়ার পর জলের ওপর থেকে দেখে অভিভূত হয়ে যান অনেকে। বিক্রম বাত্রার মুখ ঝলমল করছিল জলের তলায়।

ভারতে এভাবে একটি শিল্পকীর্তি ফুটিয়ে তোলার কাজ এই প্রথম। জলের তলায় এভাবে স্কুবা ডাইভ দিয়ে একজন শিল্পী টানা ৮ ঘণ্টার লড়াই দিলেন। আর সেই লড়াইয়ের ফল কার্গিল দিবসে কার্গিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে একদম নতুন উপায়ে সম্মান জানানো। এই শিল্পকীর্তি বিশ্বরেকর্ডও স্থাপন করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026