National

শিশুদের নিয়ে ঘরে খিল দিলেন মায়েরা, জাল ছুঁড়ে হায়েনা ধরলেন গ্রামবাসীরা

এ প্রাণি বড় একটা লোকালয়ে প্রবেশ করে না। এর আগে গ্রামে হায়েনা দেখা যায়নি। ফলে ভয়ে শিশুদের নিয়ে ঘরে ঢুকে দরজায় খিল দিয়ে দিলেন মায়েরা।

গ্রামের সকলে আর পাঁচটা দিনের মতই নিজের নিজের কাজে ব্যস্ত ছিলেন। মাঠে চাষের কাজ চলছিল। এমন সময় ক্ষেতের দিক থেকেই চিৎকার শোনা যায়। কৃষকরা মাঠ থেকে জানান দেন হায়েনা এসেছে।

গ্রামের বাকিরা সেই আওয়াজ শুনে লাঠি হাতে তুলে নেন। শিশুদের নিয়ে মায়েরা ঢুকে পড়েন ঘরে। ঘরে ঢুকে আতঙ্কে খিল দিয়ে দেন তাঁরা।

এদিকে গ্রামের পুরুষরা ছোটেন লাঠি হাতে। গ্রামের কাছে দিঘির ধারে হায়েনাটির দেখা মিলেছিল। সেদিকে যেতেই গ্রামবাসীরা হায়েনাটিকে দেখতে পান।

এদিকে এত লোকজন আসতে দেখে হকচকিয়ে পালাতে শুরু করে হায়েনা। গ্রামবাসীরাও চারিদিক থেকে তাকে তাড়া করেন। বেশি দূর যেতে পারেনি হায়েনাটি। গ্রামবাসীরা জাল ছুঁড়ে তাকে পাকড়াও করে নেন।

ঘটনার খবর যায় পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে এসে বন দফতরকে খবর দেয়। বন দফতরের লোকজন এসে হায়েনাটিকে সেখান থেকে নিয়ে যান। কিন্তু গ্রামবাসীরা আতঙ্কেই রয়েছেন।

গত ১০ বছরেও এ তল্লাটে কখনও হায়েনার হানা হয়নি। এবার কি তবে নতুন উপদ্রব শুরু হল! কানপুর থেকে কিছুটা দূরে মহারাজপুর এলাকার রেনাস গ্রামের মানুষ এখন নয়া আতঙ্কে জর্জরিত।

হায়েনা থেকে বাঁচাতে তাঁদের গৃহপালিত পশুগুলিকেও সাবধানে রাখা শুরু করেছেন গ্রামবাসীরা। জঙ্গল থেকে লেপার্ড গ্রামে হানা দেয়। এবার কি তবে হায়েনাও যোগ দিল? এখন এই প্রশ্নই কুড়ে কুড়ে খাচ্ছে গ্রামবাসীদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026