National

নোংরা জল ছেটানোয় গাড়ি চালককে শিক্ষা দিতে পুলিশ ডাকলেন এক ব্যক্তি

খানাখন্দ ভরা রাস্তায় বর্ষাকালে কাদাজল জমে যায়। সেই জলের ওপর দ্রুত গতিতে থাকা গাড়ির চাকা পড়ায় এক ব্যক্তির গায়ে জল লাগে। তারপরই তিনি পুলিশ ডাকেন।

কাজ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। মোটরবাইকে চড়ে প্রতিদিনের মত বাড়ি ফেরার সময় রাস্তায় এক অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন তিনি।

একে বৃষ্টিতে খানাখন্দে ভরা রাস্তায় এখানে ওখানে জল জমে আছে। একটি সাদা গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় সেই জমা জলের ওপর দিয়ে যায়।

গতিতে থাকা টায়ার ওই জলের ওপর পড়তেই জল ছিটিয়ে চারিদিকে ছড়ায়। যা ওই ৩৯ বছর বয়সী ব্যক্তির পরনের পোশাক কার্যত কাদাজলে ভরে দেয়।

এটা কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। গাড়ির চালককে উচিত শিক্ষা দিতে পুলিশে ফোন করেন তিনি। তবে ফোনে অন্য অভিযোগ করেন।

ওই ব্যক্তির জানা ছিল রাস্তার জমা জল গায়ে ছিটিয়েছে একটি গাড়ি বললে পুলিশ কোনও পদক্ষেপ নাও নিতে পারে। তাই এমন কিছু বলতে হবে যাতে পুলিশ পদক্ষেপ করে।

এই ভাবনা থেকে তিনি পুলিশকে ফোন করে বলেন একটি গাড়ির চালক তাঁর দিকে বন্দুক তাক করে চলে যায়। বন্দুক তাক বিষয়টি অত্যন্ত গুরুত্বের।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। কিন্তু ওই ব্যক্তিও ছিলেননা। আর তাঁর ফোনও সুইচ অফ ছিল। পরদিন ২৩ জুলাই তাঁকে খুঁজে বার করে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে।

তখন পুলিশের কাছে ওই ব্যক্তি স্বীকার করেন তিনি ওই গাড়ির চালককে উচিত শিক্ষা দিতে বন্দুক তাকের কথা বলেছিলেন। দিল্লিতে ঘটা এই ঘটনায় এখন ওই ব্যক্তির বিরুদ্ধেই পুলিশ মামলা দায়ের করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026