National

মাত্র ১৫ বছর বয়সেই এল ৩৩ লক্ষ টাকা মাইনের চাকরির অফার

মাত্র ১৫ বছরের ছেলেটা ৩৩ লক্ষ টাকা মাইনের একটি চাকরির অফার পেল একটি মার্কিন সংস্থার থেকে। যদিও সে চাকরি শেষপর্যন্ত পেল না সে।

বিদেশে ভারতীয় মস্তিষ্কের কদর সম্বন্ধে সকলের জানা। তেমনই ভারতীয় প্রতিভা মাত্র ১৫ বছর বয়সেই অফার পেয়ে গেল বছরে ৩৩ লক্ষ টাকা মাইনের একটি চাকরির।

দশম শ্রেণির ওই ছাত্র একটি অনলাইন প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখে কিছুদিন আগে। একটি মার্কিন বিজ্ঞাপন প্রস্তুতকারক সংস্থা ওই প্রতিযোগিতা আয়োজন করে। প্রতিযোগিতা ছিল কোডিংয়ের।

কোডিং এখন বেশ জনপ্রিয়। ছাত্রছাত্রীরাও এতে যথেষ্ট হাত পাকিয়ে ফেলেছে। দশম শ্রেণির ওই ছাত্র ২ দিনের চেষ্টায় একটি ২ হাজার ৬৬ লাইনের কোড লিখে সংস্থায় পাঠিয়ে দেয়।

কিছুদিন পর তার ওই কোডিং দেখে অভিভূত হয়ে সংস্থা তাকে সরাসরি চাকরির অফার পাঠিয়ে দেয়। বছরের ৩৩ লক্ষ টাকা মাইনের চাকরি অফার করে সংস্থা।

যদিও সে চাকরি শিকেয় ছেঁড়েনি মহারাষ্ট্রের নাগপুরের ছাত্র বেদান্ত দেওকাটের। অন্য কোনও কারণ নয়, নিছক বয়সের কারণে আটকে যায় তার চাকরি।

সংস্থা যখন জানতে পারে যে বেদান্তের বয়স ১৫ বছর তখন তাকে চিঠি পাঠিয়ে তারা জানায় এই বয়সে তাকে চাকরি দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তবে নিরাশও করেনি তারা।

সংস্থা জানায় বেদান্তের এই পেশাদারিত্ব এবং দক্ষতা তাদের অভিভূত করেছে। তাই বেদান্ত এখন তার পড়াশোনা সম্পূর্ণ করুক। পড়া শেষ হলে সে সংস্থার সঙ্গে যোগাযোগ করলে সংস্থা তখন তাকে চাকরি দেওয়ার বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026