ঘরে ফিরল আফ্রিকান তোতাপাখি, ছবি - আইএএনএস
গত ১৬ জুলাই এক পরিবারের পোষা আফ্রিকান তোতাপাখি রুস্তম উড়ে যায়। তাদের পরিবারে ২টি এমন আফ্রিকান তোতাপাখি রয়েছে। সে ২টি তোতাই তাদের বড় প্রিয়। পরিবারের সদস্যের মত। তাদের জন্মদিনও পালিত হয় বাড়িতে। পরিবারটিও পশুপ্রেমি হিসাবে পরিচিত।
তাদের রুস্তম আচমকা উড়ে যাওয়ার পর আশপাশ তন্ন তন্ন করে খুঁজেও তার হদিশ মেলেনি। অবশেষে পরিবারের তরফে জানানো হয় আফ্রিকান ওই তোতাপাখিটি বেশি দূর উড়ে যাওয়ার ক্ষমতা ধরে না। ফলে সে কাছে পিঠেই আছে।
যিনি ওই তোতাপাখিকে খুঁজে এনে দিতে পারবেন তাঁকে তারা ৫০ হাজার টাকা নগদ পুরস্কার দেবে। তাও আনার সঙ্গে সঙ্গে, হাতে হাতে। এই মর্মে পোস্টারও তৈরি করে লাগিয়ে দেন পরিবারের সদস্যরা।
এদিকে ওই বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে এক ব্যক্তি পরদিন রুস্তমকে দেখতে পান। সেটি যে ওই হারানো তোতা তা তিনি জানতেন না। কেবল একটি তোতাপাখি দেখে তাকে নিয়ে আসেন বাড়িতে।
পাখিটি তখন অত্যন্ত দুর্বল ও ভীত সন্ত্রস্ত ছিল। তাকে ভাল করে খাইয়ে সুস্থ করার চেষ্টা করেন ওই ব্যক্তি। পরে তিনি জানতে পারেন একজনের তোতাপাখি উড়ে গেছে। ফিরিয়ে দিতে পারলে মোটা অঙ্কের পুরস্কারও মিলবে।
ওই ব্যক্তি তখন তোতাটিকে নিয়ে হাজির হন ওই পরিবারে। পরিবারের লোকজন তাকে দেখেই চিনতে পারেন। রুস্তমকে ফিরে পেয়ে কার্যত আত্মহারা হয়ে পড়েন তার মালিক অর্জুন।
যদিও খুঁজে দিলে পুরস্কার মূল্য ছিল ৫০ হাজার টাকা। তবে তিনি খুশি হয়ে আরও ৩৫ হাজার টাকা বাড়িয়ে ৮৫ হাজার টাকা তুলে দেন ওই ব্যক্তির হাতে। কর্ণাটকের টুমকুরের ঘটনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…