National

তিনি পুলিশবালা মাস্টার, এই পুলিশকর্মীকে পাওয়া যায় গাছের তলায়, খোলা মাঠে

তিনি পেশায় একজন পুলিশকর্মী। তবে কেবল পেশাতেই আটকে থাকেননি তিনি। সমাজের অন্ধকার জগতকে শিক্ষা দিতে দিতে সমাজে আলোর রেখাও টেনে চলেছেন একাধারে।

এলাকায় তাঁকে সবাই চেনেন পুলিশবালা মাস্টার নামে। নামটা শুনলে একটু ফিল্মি মনে হতেই পারে। পুলিশবালা শব্দটাকে কাজে লাগিয়ে দক্ষিণ ভারতে সিনেমার অভাব নেই। তবে এ কাহিনি দক্ষিণ ভারতের নয়। আর সিনেমাও নয়।

পুলিশবালা মাস্টারকে কখনও দেখা যায় কোনও গাছের তলায়। কখনও দেখা যায় খোলা কোনও মাঠে বা টুকরো জমিতে। পুলিশবালা মাস্টার হয়ে এই পুলিশকর্মী কিন্তু ভয় দেখান না। বরং সমাজকে আলো দেখান।

রঞ্জিত যাদব পেশায় পুলিশের একজন সাব-ইন্সপেক্টর। নিজের ডিউটি নিষ্ঠার সঙ্গে পালনের পর যে সময় পড়ে থাকে সেই সময়টা তিনি সিনেমা দেখে বা অন্য কোনও বিনোদনে ব্যয় করেননা। তাঁর বিনোদনটা একটু অন্যরকম। তিনি ওই সময় পথ শিশুদের পড়ান।

রঞ্জিত যাদবের নজর পড়ে অনেক মানুষ রাস্তায় থাকেন তাঁদের ওপর। তাঁরা ভিক্ষা করে জীবনধারণ করেন। তাঁদের সন্তানেরা সারাদিন খেলা করে বেড়ায়। কেউ কেউ ভিক্ষাও করে।

তাদের বাবা মাকে পড়াশোনার প্রয়োজনের কথা বুঝিয়ে রঞ্জিত যাদব এদের নিয়ে কখনও গাছের তলায়, কখনও কোনও ফাঁকা জায়গায় ক্লাস করান। এদের বই খাতা, পেন, পেনসিল, রবারও তিনিই কিনে দেন।

প্রথম দিকে না আসলেও এখন তাঁর ক্লাসে এই পথ শিশুদের ভিড় উপচে পড়ে। সকলেই তাদের পুলিশবালা মাস্টারকে খুব পছন্দও করে। এদের পড়ানো আবার পুলিশের চাকরি সামলানো, সমস্যা হয়না?

রঞ্জিত যাদবের দাবি, তাঁর উপরে থাকা আধিকারিকরা তাঁর এই ক্লাসের কথা জানেন। তাই তাঁরা চেষ্টা করেন এমনভাবে তাঁর ডিউটি ফেলতে যাতে তিনি তাঁর এই মহৎ কাজ চালিয়ে যেতে পারেন। উত্তরপ্রদেশের অযোধ্যায় এই পুলিশবালা মাস্টার নিজেই একটা খবরে পরিণত হয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026