National

কলেজের ছাত্রছাত্রীদের একে অপরকে চুমু খাওয়ার প্রতিযোগিতা, ছবি প্রকাশ হতেই হইচই

ছাত্রছাত্রীরা প্রত্যেকেই একটি নামী কলেজের পড়ুয়া। তাঁদের মধ্যেই হয়েছিল একটি চুমু চ্যালেঞ্জ। যেখানে এক ছাত্র ও এক ছাত্রীকে একে অপরকে চুমু খেতে হবে।

একটি প্রথমসারির কলেজের ছাত্রছাত্রী তাঁরা। তাঁরাই জড়ো হয়েছিলেন একটি খালি ফ্ল্যাটে। সেখানে তাঁরা একটা চ্যালেঞ্জে লিপ্ত হন। স্থির হয় এক ছাত্র ও এক ছাত্রী নিজেদের মধ্যে গভীর চুম্বনে লিপ্ত হবে। এভাবে তাঁরা কী সত্যিই চুমু খাওয়ার চ্যালেঞ্জ নিতে পারবেন? সেটাই ছিল প্রতিযোগিতা।

সেখানে এক ছাত্র ও এক ছাত্রীকে কলেজের পোশাকেই একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখা যায়। সেই সময় অন্য এক ছাত্রী তাঁরই এক বন্ধুর কোলে মাথা রেখে শুয়েছিলেন। অন্য ছাত্রছাত্রীরা চুম্বনরত ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করছিলেন।

তারপর ডাকা হয় অপর ২ ছাত্রছাত্রীকে। তাঁদের চ্যালেঞ্জ দেওয়া হয় একে অপরের সঙ্গে গভীর চুম্বনে লিপ্ত হতে। ওই ফ্ল্যাটে হওয়া ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমের চুম্বন চ্যালেঞ্জ হয়েছিল মাস ছয়েক আগে। তবে গত সপ্তাহেই এক ছাত্র ওই ছবি সোশ্যাল মাধ্যমে পাবলিশ করেন। তারপরই তা কলেজের নজরে আসে।

কলেজের নজরে আসার পরই কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেন। যাঁদের দেখা গিয়েছিল তাঁদের কলেজ থেকে সাসপেন্ড করা হয়। এমনকি বিষয়টি পুলিশ পর্যন্তও গড়ায়।

পুলিশ ওই ছবি তোলা ছাত্রকে আটক করে পুরো বিষয়টি সম্বন্ধে জিজ্ঞাসাবাদও করে। পুলিশ এটাও খতিয়ে দেখছে যে ছাত্রছাত্রীরা মাদকাসক্ত অবস্থায় এমনভাবে চুম্বনে লিপ্ত হয়েছিলেন কিনা।

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার মেঙ্গালুরু শহরে। তবে বিষয়টি নিয়ে কলেজ বা অভিভাবক কারও তরফেই পুলিশের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026