National

উড়ে গেছে আদরের তোতাপাখি, বেশি দূর যেতে পারবেনা জানিয়ে মোটা টাকার পুরস্কার ঘোষণা

তাদের বাড়িতে ২টি পোষা আফ্রিকান তোতাপাখি রয়েছে। বড় আদরের ২ তোতাপাখির ১টি গত ১৬ তারিখ উড়ে গেছে। তারপর থেকেই ভেঙে পড়েছে গোটা পরিবার।

বাড়ির বারান্দা, ছাদ, আশপাশের গাছের ডালের দিকে নজর রাখুন। ঠিকই কোথাও না কোথাও দেখা যাবে তাকে। এ পাখি বেশি দূর উড়ে যেতে পারবেনা। আশপাশেই কোথাও রয়েছে। কিন্তু নজরে পড়ছে না। যদি কারও নজরে পড়ে তাহলে খবর দিতেও অনুরোধ করেছে পরিবার।

সেইসঙ্গে জানানো হয়েছে যদি কেউ তাদের হারানো তোতাপাখিকে ধরে দিতে পারেন তাহলে তাঁকে সেখানেই নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। পরিবার তো বটেই, আশপাশের মানুষজনও এখন উঠেপড়ে লেগেছেন তোতাপাখির খোঁজ পেতে।

কর্ণাটকের টুমকুর জেলার জয়নগর এলাকার বাসিন্দা ওই পরিবার পশুপ্রেমী পরিবার বলেই পরিচিত। তারা ২টি আফ্রিকান তোতাপাখি এনেছিল বাড়িতে। পাখি ২টির সঙ্গে গোটা পরিবারের একটা সুন্দর সদ্ভাব তৈরি হয়েছিল। পরিবারের লোকজনের সঙ্গে মিশে গিয়েছিল ২ আফ্রিকান তোতাপাখিও।

বেশ চলছিল। ২টি তোতাপাখির জন্মদিন পর্যন্ত ওই পরিবার খুব ধুমধাম করে পালন করত। কিন্তু গত ১৬ জুলাই আচমকা তারা দেখে রুস্তমা নামে তোতাপাখিটি বেপাত্তা।

পুরো বাড়ি ও তার আশপাশ খোঁজার পর পরিবারের সকলেই বুঝতে পারেন পাখিটি উড়ে গেছে। গোটা পরিবার ভেঙে পড়ে পাখি হারানোর শোকে। আশপাশের এলাকা তন্নতন্ন করে খুঁজেও পাখির খোঁজ মেলেনি।

অবশেষে পুরস্কার ঘোষণা করে গোটা এলাকায় পোস্টার লাগিয়েছে ওই পরিবার। খোঁজ চললেও এখনও রুস্তমার কোনও হদিশ পাওয়া যায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026