National

৪টি সবজি, একটি গাছ, বাড়িতেই ফলবে এক গাছে টমেটো, বেগুন, আলু, লঙ্কা

এও এক চমৎকার ছাড়া আর কিছু নয়। এখন একটি গাছ লাগালেই পাওয়া যাবে ৪টি সবজি। এক গাছেই ফলছে টমেটো, বেগুন, লঙ্কা এবং আলু।

রান্নাঘরে প্রায় আবশ্যিক আলু, টমেটো, কাঁচা লঙ্কা। সঙ্গে বেগুনটাও থাকলে তো ভালই। এসব আলাদা আলাদা গাছে হয়। কিন্তু যদি এই ৪ সবজি একটি গাছেই ফলে তাহলে নিশ্চয়ই কারও আপত্তি থাকতে পারেনা!

অনেকেই একে অসম্ভব বলে উড়িয়ে দেবেন। এটা ঠিক এমন কাণ্ড বিশ্বাস করা কঠিন। কিন্তু এটাই বাস্তবে হচ্ছে। একটি মাত্র গাছেই একটা ডালে ঝুলছে টমেটো তো অন্য ডালে বেগুন, তো অন্য ডালে কাঁচা লঙ্কা। আবার এই গাছেরই গোড়ায় পাওয়া যাচ্ছে আলু। এমন অসম্ভব কিন্তু আগামী দিনের স্বাভাবিক চাষাবাদের রূপ নিতে চলেছে।

বারাণসীর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ভেজিটেবল রিসার্চ-এর বিজ্ঞানীরা এমনই এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিয়েছেন। প্রথমে তাঁরা একটি গাছে আলু আর টমেটো একসঙ্গে ফলাচ্ছিলেন। গাছের নাম দিয়েছিলেন পমেটো।

এরপর সেই গাছেই বেগুন ফলান তাঁরা। বদলে যায় গাছের নাম। নতুন নাম হয় ব্রিমেটো। ওই গাছেই এবার কাঁচা লঙ্কাও ফলাতে সক্ষম হয়েছেন তাঁরা। ফলে এখন এক গাছেই ফলছে আলু, টমেটো, বেগুন এবং কাঁচা লঙ্কা!

বিজ্ঞানীরা জানাচ্ছেন এই গাছ তৈরি করতে গবেষণায় তাঁদের ৫ বছর লেগেছে। এর সবচেয়ে বড় সুবিধা হল একটি বড় টবেই এই গাছ হতে পারে। ফলে বাড়িতেই যে কেউ চাইলে এই গাছ লাগাতে পারেন।

একটি গাছ ৬০০ গ্রাম আলু, ২ কেজি টমেটো সহ বেশ কয়েকটি বেগুন ও কাঁচা লঙ্কার জন্ম দিতে পারে। ২২ দিন লাগবে টমেটো বড় হতে। আর ২৫ দিন লাগবে বেগুন বড় হতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026