ভারতের গ্রামের পুকুর, প্রতীকী ছবি
স্থানীয় বিধায়ক ও পুরসভার চেয়ারম্যানের গাড়ি সেখানে পৌঁছনোর আগেই মহিলারা একত্র হয়েছিলেন। তাঁদের সঙ্গে স্থানীয় কয়েকজন পুরুষও ছিলেন। চেয়ারম্যান ও বিধায়কের গাড়ি একসঙ্গেই সেখানে পৌঁছয়।
তাঁরা গাড়ি থেকে নামতেই তাঁদের টেনে আনেন সকলে। তারপর মহিলারা তাঁদের গায়ে কাদাজল ঢেলে দেন। মহিলাদের সঙ্গে এই কাদাজল ঢালায় হাত লাগান পুরুষরাও। সব মিলিয়ে ভরা বর্ষায় হোলির আবহ তৈরি হয়ে যায় এলাকায়।
এতটা পড়ার পর মনে হতেই পারে মহিলারা কোনও কারণে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন চেয়ারম্যান ও বিধায়কের ওপর। কিন্তু তা নয়।
উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় বৃষ্টি কম হয়। এবারও বৃষ্টির তেমন দেখা নেই। স্থানীয়দের প্রাচীন বিশ্বাস যে শহরের প্রধানকে যদি এই সময় কাদাজলে স্নান করানো যায় তাহলে ভাল বৃষ্টি হবে এলাকায়। তাতে কৃষিকাজ ভাল হবে।
কৃষি উৎপাদন ভাল হলে, ধান চাষ ভাল হলে জেলায় সমৃদ্ধি আসবে। সেই বিশ্বাস থেকেই পিপরাদেউড়া এলাকার মানুষ পুর চেয়ারম্যানকে ডেকে পাঠান। সঙ্গে ডাকেন স্থানীয় বিধায়ককেও। তাঁরা এলে তাঁদের কাদাজলে স্নান করানো হয়।
চেয়ারম্যান ও বিধায়কের ওপর এত কাদাজল এদিন ঢালা হয় যে তাঁদের চেনা মুশকিল হচ্ছিল। এরপর রঙের বদলে কাদাজল নিয়ে সেখানে কার্যত হোলি শুরু হয়ে যায়। একে অপরের দিকে কাদাজল নিয়ে ছুটে যান। সকলকে টেনে এনে কাদাজল মাখানো হয়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…