National

জলের তলায় চিড়িয়াখানা, আতান্তরে পশুরা, বন্ধ সাধারণের প্রবেশ

জলের তলায় চলে গেল একটি চিড়িয়াখানা। ফলে সমস্যায় পড়েছে সেখানে থাকা পশুরা। যদিও তাদের জন্য বিশেষ বন্দোবস্ত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

চিড়িয়াখানায় ক্রমশ জল বাড়ছে। গত ৫ দিন ধরে টানা বৃষ্টিতে বেশ কয়েকটি জলাধারের জল উপচে গেছে। যা আশপাশের এলাকাকে প্লাবিত করছে। এ চিড়িয়াখানাও তারই কোপে পড়েছে।

জল ঢুকছে হুহু করে। ফলে ক্রমশ চিড়িয়াখানা ভেসে গিয়ে জল বাড়ছে সেখানে। যার হাত ধরে সমস্যায় পড়েছে সেখানকার পশুরা।

পশুদের যাতে এই জল বাড়ার কারণে সমস্যা আরও না বাড়ে সেজন্য বিশেষ বন্দোবস্ত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাদের আলাদা করে বিভিন্ন খাঁচায় রাখা হয়েছে। যেখানে জল ঢুকবে না।

সেখানে তাদের কোনও শারীরিক সমস্যা হচ্ছে কিনা সেদিকেও নজর রাখছেন পশু চিকিৎসকেরা। তাঁরা সর্বক্ষণ নজর রাখছেন পশুদের গতিবিধি ও শারীরিক অবস্থার দিকে।

হায়দরাবাদের নেহেরু জুলজিক্যাল পার্কের সাফারি পার্কে ঢুকছে মির আলম জলাধারের জল। সাফারি পার্কের মধ্যে দিয়ে একটি খাল কাটা রয়েছে। সেই খালে জলাধারের উপচে পড়া জল ঢুকছে।

খাল উপচে জল ছড়িয়ে পড়ছে সাফারি পার্কে। টানা ৫ দিনে ক্রমশ জলস্তর বেড়েছে। ফলে চিন্তা বাড়ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের। ইতিমধ্যেই চিড়িয়াখানায় সাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। কবে তা ফের চালু হবে তাও জানানো হয়নি।

প্রসঙ্গত এশিয়ার অন্যতম প্রধান এই চিড়িয়াখানায় রয়েছে ১৮১ রকমের ভারতীয় পশু, পাখি ও উভচর প্রাণির প্রজাতি। ৩০০ একর জমির ওপর তৈরি হয়েছে এই সাফারি পার্ক। প্রতিবছর ৩০ লক্ষের মত পর্যটক এই চিড়িয়াখানায় বেড়াতে আসেন।

এটাও ঠিক যে প্রতিবছরই বর্ষায় এভাবে বিভিন্ন সময়ে মির আলম জলাধার উপচে জল ঢুকে পড়ে চিড়িয়াখানা ভাসিয়ে দেয়। তবে তার সুরাহার কোনও বন্দোবস্ত এখনও হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026