National

স্কুলের বাথরুমে সন্তানের জন্ম দিল দশম শ্রেণির ছাত্রী

দিল্লির মুখার্জীনগরের একটি স্কুলের দশম শ্রেণির এক ছাত্রী শিক্ষিকাকে জানায় তার পেটে ব্যথা করছে। বাথরুমে যেতে চায়। শিক্ষিকা অনুমতি দিলে সে বাথরুমে চলে যায়। সেখানেই জন্ম হয় এক কন্যাসন্তানের। এদিকে খবর চাপা থাকেনা। শিক্ষিকারা ছুটে আসেন বাথরুমে। ওই ছাত্রী ও সন্তানকে পাঠানো হয় হাসপাতালে। চিকিৎসকেরা জানান শিশুটি মাত্র ২৬ সপ্তাহের। বেবি প্রিম্যাচিওর। চিকিৎসা শুরু হয় মা ও মেয়ের।

সন্তান প্রসব করতে গিয়ে ১৫ বছরের মেয়েটি অজ্ঞান হয়ে গিয়েছিল। হাসপাতালে জ্ঞান ফিরলে সে পুলিশকে জানায়, তারই প্রতিবেশি পেশায় অটোচালক বছর ৫১-র আবদুল গফফর তাকে বাড়িতে ডেকে ৪-৫ বার ধর্ষণ করে। প্রতিবারই ধর্ষণের পর মেয়েটির হাতে ৫০০ থেকে ৮০০ টাকা যখন যেমন গুঁজে দেয়। এদিকে মেয়েটি জানতেও পারেনি তার পেটে বেড়ে উঠছে এক শিশু। সম্প্রতি সে বিষয়টা আন্দাজ করতে পেরে ওই প্র‌ৌঢ়কে জানায়। তখন সে মেয়েটিকে গর্ভপাতের ওষুধ দেয়। চিকিৎসকদের অনুমান ওই গর্ভপাতের ওষুধ খেয়েই সময়ের আগেই ভূমিষ্ঠ হয় শিশুটি।

পুলিশ বিহারের বাসিন্দা আবদুল গফফরকে গ্রেফতার করেছে। পুলিশের কাছে নিজের দোষ কবুলও করেছে সে। এদিকে ছাত্রী ও তার সন্তান এখন ভালই আছে। প্রশ্ন একটাই। কেউ না বুঝুক, ওই ছাত্রীর বাবা-মাও জানতে পারলেন না মেয়ে অন্তঃসত্ত্বা? বিষয়টা ভাবাচ্ছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026