National

একটি অটোয় ২৭ জন যাত্রী, পিছু ধাওয়া করে ধরল পুলিশ

অটোয় পিছনে ৩ ও সামনে ১ জন নেওয়া আইনসিদ্ধ। অটো চালকরা অনেক সময় ৭ জনও নিয়ে যান। তা বলে ২৭ জন একটা অটোয়, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।

ভারতের মাটিতে ছোট রুটে যাতায়াতে অটোর তুলনা হয়না। অটো ভারতের এক অন্যতম ভরসা। একটি অটোয় অনেক সময় আইন ভেঙে অটো চালকরা ৬ জন বা ৭ জনও নিয়ে চালান। কিন্তু তার বেশি সম্ভব হয়না। কারণ অটোয় সেই জায়গাটাই নেই, যে তার বেশি মানুষ যেতে পারেন।

কিন্তু সকলকে চমকে দিয়ে ২৭ জনকে নিয়ে ছুটল একটি অটো। অটোটিতে কত জন রয়েছেন তা পুলিশ তখনও জানত না। অটোটিকে তারা ধাওয়া করে তার অতিরিক্ত গতি দেখে।

অত গতিতে অটো চালানো নিষেধ হওয়া সত্ত্বেও অটো অত জোরে চালানোয় অটোটিকে দাঁড় করান পুলিশকর্মীরা। তারপর অটো থেকে সকলকে নেমে আসতে বলেন।

অটো থেকে নামার কথা বলতে দেখা যায় অটো থেকে এক এক করে নেমে আসছেন পুরুষ, মহিলা, ছোট ছোট বাচ্চা। নেমে আসছে বলা ভুল হবে, নেমেই চলেছে।

পুলিশও হতবাক হয়ে যায় যে অটোয় কত জায়গা রয়েছে যে এতজন একটি অটোতেই ধরে গেছে! ঘটনা কিন্তু এটাই। অটোয় কার্যত গুটিসুটি হয়ে চিঁড়েচেপটা হয়ে, যে ভাবে হোক সকলে ঢুকে পড়েছিলেন।

পরে গুনে দেখা যায় ২৭ জন এক এক করে বেরিয়ে এলেন অটো থেকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেপুরে। এভাবেও যে অটোয় করে যাতায়াত সম্ভব তা ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই ছবি না দেখলে হয়তো বিশ্বাস করাই কঠিন হত।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026